ফ্রি-তে গোরুমারা ভ্রমণ অতীত! হাতি দেখতে এবার কাটতে হবে টিকিট, জিপসি ভাড়া কত জানুন

Published on:

Published on:

Gorumara National Park entry fee started check out gypsy fare
Follow

বাংলা হান্ট ডেস্কঃ গোরুমারা (Gorumara National Park) ভ্রমণে প্রবেশমূল্য চালু করেছে নতুন রাজ্য সরকার। গত বছর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, জঙ্গলে বেড়াতে যাওয়া পর্যটকদের থেকে প্রবেশমূল্য (Entry Fee) নেওয়া হবে না। ফলে এতদিন জঙ্গল ভ্রমণের জন্য শুধুমাত্র গাইড ফি ও জিপসির ভাড়া দিতে হচ্ছিল তাঁদের। তবে এবার সেই খরচ বাড়তে চলেছে।

গোরুমারা জঙ্গলের টিকিট ও জিপসির ভাড়া কত? | (Gorumara National Park)

শুক্রবার থেকে গোরুমারা জঙ্গলে প্রবেশ করতে হলে পর্যটকদের এন্ট্রি ফি দিতে হচ্ছে। বন দফতরের তরফে মাথাপিছু ২০০ টাকা টিকিটের পাশাপাশি জিপসির ভাড়া হিসেবে মাথাপিছু ৪৮০ টাকা করে ধার্য করা হয়েছে। তবে বুধবার, প্রথম দিন পর্যটকদের কোনও এন্ট্রি ফি দিতে হয়নি।

আরও পড়ুনঃ শেষ মুহূর্তে মতবদল! মমতার সঙ্গে কথা বলেই রেজিনগর উপনির্বাচনে লড়ার ঘোষণা রবিউলের

এই বিষয়ে গোরুমারা বন্যপ্রাণী বিভাগের এডিএফও রাজীব দে জানান, “রাজ্যের তরফে একটি নির্দেশ এসেছে। বুধবার জঙ্গল খোলার প্রথম দিন পর্যটকরা টিকিট ছাড়া জঙ্গলে যাওয়ার সুযোগ পেয়েছেন। তবে শুক্রবার থেকে আগের মতো টিকিট কেটে তাঁদের জঙ্গলে প্রবেশ করতে হবে।“

রাজ্যে পালাবদলের পরেই এই সিদ্ধান্ত জানিয়ে বনমন্ত্রী মনোজ ওরাওঁ বলেছিলেন, এন্ট্রি ফি না নেওয়ার কারণে রাজস্ব প্রভাবিত হচ্ছে। পাশাপাশি জঙ্গলের নানা উন্নয়নমূলক কাজও থেমে আছে। সেই কারণে আবার প্রবেশমূল্য চালু করা হচ্ছে।

Gorumara National Park

তবে জানা গিয়েছে, মরশুমের প্রথম দিন গোরুমারা জঙ্গলে হাতি সাফারির সুযোগ পাননি পর্যটকরা। ওয়েবসাইটের গোলযোগের কারণে এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা। পাশাপাশি পর্যটকদের একাংশের অভিযোগ, রাস্তা বেহাল হওয়ায় গোরুমারা জঙ্গলের নানা ওয়াচটাওয়ারে পৌঁছতে বেশ সমস্যায় পড়তে হয়েছিল তাঁদের।

জঙ্গল খোলার প্রথম দিন গোরুমারার বিভিন্ন ওয়াচটাওয়ারে ভালো ভিড় থাকলেও ব্যবসায়ীদের আশঙ্কা, ফের টিকিট চালু হওয়ার প্রভাব ব্যবসায় পড়তে পারে। পাশাপাশি জঙ্গলের রাস্তাঘাট নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন জিপসি চালকদের একাংশ।