তারাপীঠ থানার বিরাট সাফল্য! কান্দি থেকে উদ্ধার চুরি যাওয়া মোটরবাইক, গ্রেফতার ১

Published on:

Published on:

Tarapith Police Station achievement recovered stolen motorcycle from Kandi

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোর আগে তারাপীঠ মন্দির চত্বর থেকে মোটরবাইক (Motorcycle) চুরি গিয়েছিল। দীপাবলির আগে তা উদ্ধার করল পুলিশ। তারাপীঠ মন্দির সংলগ্ন পান্ডাপাড়ার গলি থেকে চুরি যাওয়া মোটরবাইক মুর্শিদাবাদের কান্দি থেকে উদ্ধার হয়েছে। তারাপীঠ থানার (Tarapith Police Station) পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ওই মোটরবাইকটির মালিক সাগর মণ্ডল।

তারাপীঠ থানার বড় সাফল্য | (Tarapith Police Station)

জানা গিয়েছে, গত ১২ অক্টোবর সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তারাপীঠ থানার অন্তর্গত পান্ডাপাড়ার গলি থেকে সাগর মণ্ডল নামে এক ব্যক্তির মোটরবাইক চুরি যায়। তিনি তারাপীঠ মন্দির চত্বরে একটি ডালির দোকানে কাজ করেন।

Tarapith Police Station

এরপর গত ১৪ অক্টোবর সিসিটিভি ফুটেজ সহ তারাপীঠ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মল্লারপুর থানার ঘোষগ্রামের বাসিন্দা সাগর। সেই অনুযায়ী মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। শেষমেষ মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত চৈতন্যপুর থেকে চুরি যাওয়া মোটরবাইকটি উদ্ধার হয়।

আরও পড়ুনঃ QR কোড স্ক্যান করলেই বোঝা যাবে বাজি আসল না নকল! অভিনব পদক্ষেপ কলকাতা পুলিশের

গত অক্টোবর মাসে চুরি যাওয়া মোটরবাইকটি উদ্ধার করতে তারাপীঠ থানার আইসি অভিষেক ঘোষের নেতৃত্বে আইও কিরণ মণ্ডলের টিম অভিযান চালায়। তাতেই মেলে সাফল্য। পাশাপাশি এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মোটরবাইক ও ধৃত যুবককে ঘিরে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

অন্যদিকে হারানো মোটরবাইক উদ্ধার হওয়ার খবরে অত্যন্ত খুশি সাগর। তিনি জানান, ইতিমধ্যেই বাইকটি উদ্ধার করে তারাপীঠ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া মেনে গাড়িটি তাঁকে ফিরিয়ে দেওয়ার কথা বলেছে পুলিশ। এর জন্য তারাপীঠ থানার ওসি অভিষেক ঘোষ ও আইও কিরণ মণ্ডলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।