উদ্ভাবন ও সৃজনশীল উৎকর্ষের অনবদ্য উদযাপন! মহাসমারোহে সম্পন্ন হল ডিজাইন কনক্লেভ 2K26

Updated on:

Updated on:

Design Conclave 2K26 concluded with grand ceremony, know the details.
Follow

বাংলা হান্ট ডেস্ক: মহাসমারোহে মর্যাদাপূর্ণ CII সুরেশ নেওটিয়া সেন্টার অফ এক্সিলেন্সে সম্পন্ন হল ‘ডিজাইন কনক্লেভ 2K26’ (Design Conclave 2K26)। এই মেগা আয়োজনের নেপথ্যে ছিল শ্রীমতি টেকনো ইনস্টিটিউট ও শ্রীমতি প্রাইভেট ITI। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, একই মঞ্চে প্রতিষ্ঠানের দু’টি ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘THINKING 2K26’ এবং ‘PRISMATIC 2K26’-কে একত্র করা হয়। যা প্রযুক্তিগত উদ্ভাবন, শিল্প সহযোগিতা এবং সৃজনশীল উৎকর্ষের উদযাপন হিসাবে বিবেচিত হয়েছে।

মহাসমারোহে সম্পন্ন হল ডিজাইন কনক্লেভ 2K26 (Design Conclave 2K26):

THINKING 2K26: জানিয়ে রাখি যে, এই প্রতিষ্ঠানের সেমিনার-কাম-প্রদর্শনীতে ইলেকট্রিশিয়ান, ফিটার, অটোমোবাইল মেকানিক, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ওয়েল্ডার, ফায়ার অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট, ইন্টেরিয়র ডিজাইন এবং মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যানিমেশন বিভাগের ছাত্রছাত্রীদের প্রজেক্ট প্রদর্শিত হয়। ছাত্রছাত্রীরা উদ্ভাবনী মডেল এবং লাইভ ডেমোনস্ট্রেশন উপস্থাপন করেন। এর পাশাপাশি মর্নিং বেলস অ্যাকাডেমি, ABID গ্রুপ, অ্যানিম্যাট্রিক্স স্টুডিওস প্রাইভেট লিমিটেড, BCIPL, ডাইকিন, বাটা ইন্ডিয়া লিমিটেড, L&T কোম্পানি, মহিন্দ্রা মোটরস, শাপুরজি পালোনজি কনস্ট্রাকশন কোম্পানি, কুলটেক ইন্ডিয়া লিমিটেড, নিউ অ্যালেন বেরি, হিটাচি এবং সেফটি ওয়ার্ল্ড ইত্যাদি শিল্পের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগও ঘটে। এছাড়াও. একটি প্রধান আকর্ষণ ছিল ইন্ডাস্ট্রি টক শো। যেখানে বিশেষজ্ঞরা বাজারের উপযোগী অন্তর্দৃষ্টি, কর্মক্ষেত্রের প্রত্যাশা এবং কেরিয়ার গাইডেন্স শেয়ার করেন।

Design Conclave 2K26 concluded with grand ceremony, know the details.

PRISMATIC 2K26: প্রতিষ্ঠানের এই বার্ষিক ফ্যাশন শো-তে ৯ টি ডিজাইনার কালেকশন প্রদর্শিত হয়। যেখানে ফ্যাশন ডিজাইনিংয়ে ছাত্রছাত্রীরা সমসাময়িক সিলুয়েট, উদ্ভাবনী ফ্যাব্রিক এবং সৃজনশীল রানওয়ে উপস্থাপনা প্রদর্শন করে।

Design Conclave 2K26 concluded with grand ceremony, know the details.
ডঃ সোহিনী শাস্ত্রী

Design Conclave 2K26 concluded with grand ceremony, know the details.

উল্লেখ্য যে, সামগ্রিকভাবে এই অনুষ্ঠান ডিরেক্টর বি. এন. পতির নেতৃত্বে এবং ইভেন্ট মেন্টর সৌমেন ঘোষের নির্দেশনায় পরিচালিত হয়। এছাড়াও, এই উদযাপনকে আরও মহিমান্বিত করে তোলে ডঃ সোহিনী শাস্ত্রীর বিশেষ উপস্থিতি। সেইসঙ্গে সম্মানিত জুরি প্যানেলে ছিলেন সায়ন্তন সরকার, রূপ বক্সী, শান্তনু গুহ ঠাকুরতা, সুশ্রী যশশ্রী রহমান এবং অধ্যাপক সুবর্ণা ঘোষ।

Design Conclave 2K26 concluded with grand ceremony, know the details.

Design Conclave 2K26 concluded with grand ceremony, know the details.

প্রিন্সিপাল সোমা সরকারের নেতৃত্বে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।  যেখানে ডঃ সোহিনী শাস্ত্রী এবং সমগ্র জুরি প্যানেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অতিথি এবং শিল্প প্রতিনিধিরা ছাত্রছাত্রীদের নিষ্ঠা, প্রযুক্তিগত উৎকর্ষতা এবং ইন্ডাস্ট্রি-রেডি সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন, যা ‘ডিজাইন কনক্লেভ 2K26’-কে একটি স্মরণীয় সাফল্যে পরিণত করে।

আরও পড়ুন: রাস্তায় গবাদি পশু ছেড়ে রাখলেই এবার মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা! MoRTH জারি করল সার্কুলার

জানিয়ে রাখি যে, মর্নিং বেলস অ্যাকাডেমির পাশাপাশি সোহিনী শাস্ত্রী ফাউন্ডেশন প্রাইমারি এডুকেশন পার্টনার হিসাবে যোগ দেয়। যেখানে Shree’s অফিসিয়াল গ্রুমিং পার্টনার এবং Vastrasya গিফট পার্টনার হিসাবে ছিল। এছাড়াও, LM Communications and PR মার্কেটিং পার্টনার হিসাবে ছিল।