১৫ বছরের ভোগান্তির অবসান, পাকাপাকিভাবে বাতিল দেশের প্রথম এসি ডবল ডেকার ট্রেন

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : দিন দিন যাত্রী বাড়ছে ভারতীয় রেলে (Indian Railways)। যাত্রীদের সুবিধার্থে নতুন নতুন ট্রেনও চালু হচ্ছে রেল নেটওয়ার্কে। কিন্তু একদিকে নতুন শুরুর মাঝেই এল এক খারাপ খবর। বন্ধ হয়ে যাচ্ছে দেশের প্রথম এসি ডবল ডেকার ট্রেন। জানা যাচ্ছে, হাওড়া-ধানবাদ ডবল ডেকার সুপারফাস্ট ট্রেনটিকে এবার বাতিল করা হচ্ছে বলে খবর।

বাতিল হচ্ছে দেশের প্রথম এসি ডবল ডেকার ট্রেন (Indian Railways)

মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, তখন তাঁর উদ্যোগেই চালু হয়েছিল এই ট্রেনটি। ২০১০ সালের ২৫ ডিসেম্বর হাওড়া-ধানবাদ রুটে এসি ডবল ডেকার ট্রেনটির। কিন্তু সফরের শুরুতেই মশাগ্রাম, শক্তিগড়, বর্ধমান, দুর্গাপুরের প্ল্যাটফর্মে ঘষা খায় ট্রেনের ৫ টি কামরা। বেশ কিছু স্টেশনের প্ল্যাটফর্ম ভেঙেও যায়।

Indian Railways first ac double decker train to be permanently stopped

ভাঙতে হয় প্ল্যাটফর্ম: ট্রেনের উচ্চতা নিয়েও দেখা দেয় সমস্যা। বেশ কিছু জায়গায় OEE উঁচু করতে হয়। সব মিলিয়ে লাভের থেকে লোকসানই বেশি হচ্ছিল এই ট্রেনটির জন্য। এই ট্রেন (Indian Railways) চালানোর জন্য হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত ২০ টি স্টেশনের প্ল্যাটফর্মে কাটছাঁট করা হয়। ২০১১ সালে ফের যাত্রা শুরু করলেও দেখা দেয় আরেক বিপত্তি। জানা যায়, ট্রেনের মূল নকশাতেই রয়েছে গলদ।

আরও পড়ুন : ই কেওয়াইসি করেননি এখনও? আরও বাড়ল বিপদ, এবার বন্ধ হবে গ্যাস বুকিংও

ট্রেনের নকশায় সমস্যা: দেখা যায়, ডবল ডেকার ট্রেনের কামরার নীচের অংশ প্ল্যাটফর্মের দিকে ঢুকে গিয়ে ঘষা খাচ্ছে। রেল বিশেষজ্ঞরা জানান, উচ্চ গতিশীল ট্রেনের দুলুনির কারণেই এই সমস্যা দেখা দিচ্ছে। শেষমেষ এই ট্রেনের জন্য অনেক স্টেশনের প্ল্যাটফর্মের একাংশ ভাঙতে হয়, বিদ্যুতের তার উঁচু করতে হয়। এমনকি ট্রেনের গতিও কমানো হয়।

আরও পড়ুন : ঢ্যাঁড়শের নামেই মুখ ব্যাজার? টমেটো দিয়ে রাঁধুন টক ঝাল ভেন্ডি

জানা যাচ্ছে, এই ট্রেনে প্রতি কামরায় ১২০ টি করে আসন ছিল। কিন্তু যাত্রী হত খুব বেশি ১৫ থেকে ২০ শতাংশ। ২০১৬ সালের ছটপুজোর সময়ে আবারও ট্র্যাকে ফেরে এই ট্রেন। কিন্তু সেবার নাকি এই ট্রেনে যাত্রী হয়েছিল মাত্র ২৮ জন। এরপর বন্ধই হয়ে গিয়েছিল এই ট্রেন। আর এবার পাকাপাকিভাবে বাতিল হয়ে যাচ্ছে এই এসি ডবল ডেকার ট্রেন।