বাংলাহান্ট ডেস্ক : স্টপেজ বাড়ছে কৃষ্ণনগর-শিয়ালদা মাতৃভূমি লোকালের (Indian Railways)। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে নির্দিষ্ট কয়েকটি দিন একটি অতিরিক্ত স্টপেজ দেওয়া হবে ৩১৮০২ কৃষ্ণনগর-শিয়ালদা মাতৃভূমি লোকালের। কবে কবে আর কোথায় স্টপেজ দেবে জেনে নিন।
কৃষ্ণনগর-শিয়ালদা মাতৃভূমি লোকালের (Indian Railways) স্টপেজ বৃদ্ধি
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ট্রেনটির একটি অতিরিক্ত স্টেশনে স্টপেজ বাড়ানো হয়েছে। জালালখালি হল্ট স্টেশনে স্টপেজ দেওয়া হচ্ছে ট্রেনটির।

কবে কবে বিশেষ পরিষেবা: পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১, ২৪, ২৫, ২৮, ২৯, ৩০ সেপ্টেম্বর এবং ১, ৩, ১২, ১৩, ১৪ অক্টোবর জালালখালি হল্ট স্টেশনে স্টপেজ দেওয়া হবে কৃষ্ণনগর-শিয়ালদা মাতৃভূমি লোকালের। ৮ টা ৪৩ নাগাদ জালালখালি হল্ট স্টেশনে ঢুকবে ট্রেনটি আর ৮ টা ৪৪ নাগাদ স্টেশন ছেড়ে যাবে ট্রেন।
আরও পড়ুন : ঢ্যাঁড়শের নামেই মুখ ব্যাজার? টমেটো দিয়ে রাঁধুন টক ঝাল ভেন্ডি
কেন এই সিদ্ধান্ত: উল্লেখ্য, কৃষ্ণনগর জংশন থেকে রানাঘাট আসার পথে প্রথম স্টেশনটিই হল জালালখালি হল্ট (Indian Railways)। উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এই রুটে ট্রেন চলাচল আরও বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন : ১৫ বছরের ভোগান্তির অবসান, পাকাপাকিভাবে বাতিল দেশের প্রথম এসি ডবল ডেকার ট্রেন
কৃষ্ণনগর-শিয়ালদা মাতৃভূমি লোকাল নির্দিষ্ট কয়েকটি দিন এই স্টেশনে স্টপেজ দেবে। তবে ছাত্রীরা ছাড়াও ছাত্ররাও পাবেন সুবিধা। কারণ রেলের নিয়মানুযায়ী, মাতৃভূমি লোকালের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ কামরাটি জেনারেল কামরা হিসেবে গণ্য করা হয়। ফলে ছাত্ররা উঠতে পারবে সেখানে।













