বাংলাহান্ট ডেস্ক : আকাশছোঁয়া দাম বেড়েই চলেছে সোনার। এমতাবস্থায় নতুষ গয়না কেনা তো দূর। যা আছে সেটাকেই যত্ন করে আগলে রাখেন সকলে। কিন্ত তবুও দীর্ঘদিনের ব্যবহারে বিভিন্ন কারণে সোনার (Gold) ঔজ্জ্বল্য হারাতে পারে। মেকআপ, ঘাম লেগে যায় নষ্ট না হয়ে যায় তার জন্য রইল কিছু টিপস।
সোনার (Gold) গয়না পরিস্কার করার ঘরোয়া কৌশল
কিছু ঘরোয়া উপায় ব্যবহার করেই স্বাভাবিক ঔজ্জ্বল্য ফেরাতে পারেন সোনার গয়নার। একটি পাত্রে ঈষদুষ্ণ গরম জলে কয়েক ফোঁটা শ্যাম্পু মিশিয়ে তার মধ্যে গয়নাগুলি ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এবার একটি ব্রাশ দিয়ে আলতো করে ঘষুন। নতুনের মতো হবে গয়না।

কাজে লাগে বেকিং সোডা: বেশি ময়লা জমে গেলে ১ চামচ বেকিং সোডার সঙ্গে জল মিশিয়ে ব্রাশ বা হাতের সাহায্যে এই পেস্ট গয়নার উপরে ঘষুন। কিছুক্ষণ পর জল দিয়ে ধুয়ে নিন।
আরও পড়ুন : ডিফেন্স সেক্টরে বড় পদক্ষেপ! আরও শক্তিশালী হচ্ছে T-72 এবং T-90 ট্যাঙ্ক, লাভবান হবে ভারতীয় সেনা
মাথায় রাখুন এই টিপস: এছাড়া একটি পাত্রে জল নিয়ে সামান্য টুথপেস্ট দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। ব্রাশে ওই মিশ্রণ লাগিয়ে গয়নার গায়ে আলতো করে ঘষুন। এতে ময়লা উঠে চকচক করবে সোনার গয়না (Gold)। উল্লেখ্য, গয়নায় হিরে বা অন্য পাথর কিংবা মণিমুক্তো সেটিং থাকলে তা গরম জলে ভিজিয়ে রাখবেন না। এতে পাথরের আঠা ক্ষয়ে আলগা হয়ে যেতে পারে।
আরও পড়ুন : পুজোয় পোয়াবারো যাত্রীদের, আরও একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন চালানোর ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের
গয়না মোছার জন্য সবসময় সুতির কাপড় ব্যবহার করা উচিত। এতে গয়নায় কোনও রকম আঁচড় পড়বে না। এই কয়েকটি ঘরোয়া টিপস মানলেই নতুনের মতো হবে সোনার গয়না।














