Durga Puja 2026 Live Updates

পুজোয় পোয়াবারো যাত্রীদের, আরও একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন চালানোর ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের

Published on:

Published on:

Indian Railways South Eastern announces extra trains for puja
Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজোর মরশুমে ট্রেনের টিকিট পাওয়া নিয়ে আর কোনও সমস্যাই রইল না। উৎসবের সময়ে যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য আরও একগুচ্ছ স্পেশ্যাল ট্রেনের (Pujo Special Train) ঘোষণা করল দক্ষিণ পূর্ব রেল। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রেলের তরফে।

পুজোর মরশুমে স্পেশ্যাল ট্রেন (Pujo Special Train)

বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৯৬২০ রাঁচি-আজমের স্পেশ্যাল ট্রেনটি প্রতি রবিবার করে। ৪ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে ট্রেনটি। ফেরার সময় ০৯৬১৯ আজমের-রাঁচি স্পেশ্যাল ট্রেন ২ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার করে চলবে।

Pujo special train time table announced by Indian Railways

কবে কখন চলবে: অপর একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, ০২৮৩৪/০২৮৩৩ সাঁতরাগাছি-আহমেদাবাদ-সাঁতরাগাছি স্পেশ্যাল ট্রেন চালানো হবে। ০২৮৩৪ সাঁতরাগাছি-আহমেদাবাদ স্পেশ্যাল আগামী ২০ সেপ্টেম্বর রবিবার রাত ১২ টা ১৫ তে সাঁতরাগাছি (Pujo Special Train) থেকে ছেড়ে পরদিন দুপুর ১ টা ৫০ এ আহমেদাবাদ পৌঁছাবে।

আরও পড়ুন : এবার ব্যারাকপুরে স্টপেজ মা তারা এক্সপ্রেসের, প্রকাশ্যে টাইম টেবিল

টাইম টেবিল প্রকাশ্যে: ট্রেনটি মঙ্গলবার দুপুরে ২ টো ২৫ এ আহমেদাবাদ থেকে ছেড়ে ২৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৩ টে নাগাদ পৌঁছাবে সাঁতরাগাছি স্টেশনে।

আরও পড়ুন : আলুর দমে মেশান ‘এই’ উপকরণ, ঘরোয়া রান্নায় আসবে বিয়েবাড়ির স্বাদ

জানা গিয়েছে, যাত্রাপথে ট্রেনটি খড়গপুর, টাটানগর, চক্রধরপুর, রাউরকেলা, ঝাড়সুগুডা স্টেশনে থামবে। এই স্পেশ্যাল ট্রেনের জন্য খুব সুবিধা হবে যাত্রীদের।