বাংলাহান্ট ডেস্ক : সুখবর মিলেছিল আগেই। দীর্ঘদিনের দাবি মেনে শিয়ালদহ ডিভিশনের ব্যারাকপুর স্টেশনে পরীক্ষামূলক স্টপেজ দেবে ১৩১৮৭/১৩১৮৮ শিয়ালদহ-রামপুরহাট মা তারা এক্সপ্রেস (Indian Railways)। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে এই পরীক্ষামূলক পদক্ষেপ কার্যকর হবে বলে জানা গিয়েছে।
ব্যারাকপুরে মা তারা এক্সপ্রেসের (Indian Railways) স্টপেজ
ইতিমধ্যেই এই ট্রেনের পরীক্ষামূলক অতিরিক্ত স্টপেজের জন্য সময়সূচী প্রকাশ করা হয়েছে। পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিদিন সকাল ৭ টা ৪১ মিনিটে ব্যারাকপুর স্টেশনে পৌঁছাবে ১৩১৮৭ শিয়ালদহ-রামপুরহাট মা তারা এক্সপ্রেস। ১ মিনিট বিরতির পর ৭ টা ৪২ এ স্টেশন ছেড়ে এগোবে ট্রেনটি।

কোন সময়ে থামবে: ফিরতি পথে ১৩১৮৮ রামপুরহাট-শিয়ালদহ মা তারা এক্সপ্রেস প্রতিদিন বিকেল ৫ টা ৫৩ মিনিটে ব্যারাকপুর স্টেশনে এসে থামবে। আবার ৫ টা ৫৪ মিনিট নাগাদ শিয়ালদহের উদ্দেশ্যে রওনা হবে ট্রেনটি।
আরও পড়ুন : ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ায় প্রথম ভোট! ফলাফলে ফের বাজিমাত পুতিনের দলের
দীর্ঘদিনের দাবি পূরণ: দীর্ঘদিনের দাবি মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে পূর্ব রেলের (Indian Railways) তরফে। এতদিন তারাপীঠ যাওয়ার জন্য যথেষ্ট ভোগান্তি পোহাতে হত ব্যারাকপুর ও তার আশেপাশের এলাকার মানুষদের। শিয়ালদহে নয়তো নৈহাটি বা ব্যান্ডেল স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হত তাদের। ব্যারাকপুর স্টেশনে ট্রেন থামায় এবার খুবই সুবিধা হবে যাত্রীদের।
আরও পড়ুন : ডায়েট করছেন? তেল মশলাহীন ‘হেলদি’ চিকেন ভাপার এই রেসিপি দেখে নিন ঝটপট
জানা যাচ্ছে, প্রাথমিকভাবে যাত্রীদের চাপ এবং টিকিটের চাহিদার উপরে ভিত্তি করে ব্যারাকপুরে স্টপেজটি পরীক্ষামূলক ভাবে চালু করা হচ্ছে। ব্যারাকপুর ও আশপাশের মানুষরা স্বাগত জানিয়েছেন এই পদক্ষেপকে।














