Durga Puja 2026 Live Updates

আলুর দমে মেশান ‘এই’ উপকরণ, ঘরোয়া রান্নায় আসবে বিয়েবাড়ির স্বাদ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : আলু খেতে কে না ভালোবাসে। ছুটির দিন সকালে ফুলকো লুচির সঙ্গে যোগ্য সঙ্গত দেয় আলুর দম। নিরামিষ বা আমিষ আলুর দম, দুটোরই স্বাদের তুলনা নেই। এখন আবার বিয়েবাড়ির মেনুতে থাকছে স্টাফড আলুর দম (Recipe)। তবে লুচির সঙ্গে আলুর দম নাকি ছোলার ডাল- এ নিয়ে তর্ক থাকবেই।

স্টাফড আলুর দমের সহজ রেসিপি (Recipe)

দুটোর মধ্যে একটা বেছে নেওয়ার আর প্রয়োজন নেই। এবার ছোলার ডাল দিয়েই বানিয়ে নিন স্টাফড আলুর দম। একদম সহজ এই রেসিপি দেখে নিন ঝটপট-

Special stuffed aloo dum recipe

স্টাফড আলুর দমের উপকরণ:

আলু

ছোলার ডাল

আদা

কাঁচালঙ্কা

নারকেল কোরা

জিরে গুঁড়ো

হলুদ গুঁড়ো

হিং

কুচোনো কাজুবাদাম

কিশমিশ

জিরে

তেজপাতা

শুকনো লঙ্কা

টমেটো বাটা

কুচোনো আদা

ধনে গুঁড়ো

কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

টক দই

পোস্ত

চারমগজ

গরম মশলা গুঁড়ো

ঘি

আরও পড়ুন : ডায়েট করছেন? তেল মশলাহীন ‘হেলদি’ চিকেন ভাপার এই রেসিপি দেখে নিন ঝটপট

স্টাফড আলুর দমের প্রণালী: আলুগুলি প্রথমে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। অর্ধেকটা কেটে সামান্য সেদ্ধ করে নিন। এবার চামচ দিয়ে আলুর ভেতরের শাঁসটা বের করে নিন। চারপাশে কিছুটা জায়গা ছেড়ে রাখবেন। কোরানো আলুর অংশটাও রেখে দিন। এবার কড়াইতে তেল দিয়ে আলুর খোলগুলি (Recipe) ভেজে তুলে নিন। অন্যদিকে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল, কাঁচালঙ্কা, আদা কুচি ভালো করে বেটে নিন। কড়াইতে তেল দিয়ে এই বাটা, আলুর ভেতরের অংশ, নারকেল কোরানো, হিং, হলুদ, জিরে গুঁড়ো, কাজুবাদাম, কিশমিশ, নুন, চিনি দিয়ে ভালো করে কষান। শুকনো হয়ে এলেই তৈরি পুর।

আরও পড়ুন : এবার ব্যারাকপুরে স্টপেজ মা তারা এক্সপ্রেসের, প্রকাশ্যে টাইম টেবিল

এবার আলুতে পুর ভরে তৈরি করে রাখুন। অন্যদিকে কড়াইতে তেল গরম করে ফোরন দিন জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। তার মধ্যে টমেটো বাটা, আদা কুচি, গুঁড়ো মশলা, নুন, চিনি দিয়ে কষান। দিয়ে দিন ফেটানো টক দই, কাজু, পোস্ত, চারমগজের পেস্ট। ভালো করে কষিয়ে ঢেলে দিন পরিমাণমতো জল। ঝোল ফুটে উঠলে দিয়ে দিন পুরভরা আলু। কিছুক্ষণ ঢেকে রান্না হতে দিন। এরপর ঘি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি ছোলার ডালের পুর ভরা আলুর দম।