বছর শেষেই অরেঞ্জ লাইনে ছুটবে মেট্রো? আইটি সেন্টার স্টেশন নিয়ে বড় আপডেট

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা মেট্রোয় (Kolkata Metro) বড় আপডেট। অরেঞ্জ লাইনের মেট্রো নিয়ে কিছুদিন আগেই এসেছিল ভালো খবর। দীর্ঘদিন আটকে থাকার পর কাজ এগিয়েছে এই রুটের মেট্রোর। শোনা যাচ্ছে, চলতি বছরের শেষেই বড়সড় অগ্রগতি আসতে পারে এই মেট্রোর কাজে। বছরের শেষেই বেলেঘাটার বদলে এবার সোজা আইটি সেন্টার পর্যন্ত পৌঁছে যেতে পারবেন যাত্রীরা।

অরেঞ্জ লাইনের (Kolkata Metro) কাজ নিয়ে নতুন আপডেট

চিংহিঘাটা মেট্রো অংশের কাজ আটকে ছিল দীর্ঘদিন ধরে। পূর্বতন সরকারের আমলে একেবারেই এগোয়নি কাজ। রাজ্যে সরকার বদলাতেই কাজ শেষ হয় চিংড়িঘাটায়। লাইন বসানোর কাজ শেষ হয়েছে। ট্রলি টেস্টও হয়েছে।

  • Orange Line Kolkata Metro service update

কতদূর চলবে মেট্রো: বর্তমানে অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা রয়েছে বেলেঘাটা পর্যন্ত। তবে জানা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বর মাস থেকে মেট্রো পরিষেবা বাড়বে গৌরকিশোর ঘোষ-নলবন-আইটি সেন্টার পর্যন্ত। অরেঞ্জ লাইনে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন হতে চলেছে আইটি সেন্টার মেট্রো। যারা সল্টলেকে তথ্যপ্রযুক্তি সেন্টারে কাজ করেন তারা এবার মেট্রোয় (Kolkata Metro) সহজেই পৌঁছে যেতে পারবেন কর্মস্থলে।

আরও পড়ুন : পুজোয় দক্ষিণ ভারত যাবেন? অতিরিক্ত ট্রেনের ঘোষণা পূর্ব রেলের, কোন রুটে চলবে?

জুড়ছে গ্রিন লাইন: উপরন্তু এই স্টেশনের সঙ্গে সংযুক্ত হচ্ছে গ্রিন লাইনের সেক্টর ফাইভ মেট্রো। এই পথেই সহজে হাওড়া, শিয়ালদহ স্টেশন বা এয়ারপোর্ট, এসপ্ল্যানেড পৌঁছে যেতে পারবেন।

আরও পড়ুন : ইলিশ দিয়েই হবে বিশ্ব জয়, রূপোলি শষ্য নিয়ে বড় পরিকল্পনা কেন্দ্রের

বর্তমানে ই এম বাইপাসে বড়সড় যানজট হচ্ছে। বিশেষ করে ঢালাই ব্রিজ এলাকায় আরও বড় যানজট হচ্ছে। দক্ষিণ কলকাতা ও শহরতলির মানুষজন যানজটে আটকে থাকছেন দীর্ঘ সময় ধরে। এই মেট্রো রুট চালু হলে তাদেরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।