বাংলাহান্ট ডেস্ক : পুজোর লম্বা ছুটিটাকে অনেকেই কাজে লাগাতে চান ঘুরতে যাওয়ার জন্য। অনেকে আবার এই সময় ঘরেও ফেরেন। তাই টিকিটের চাহিদা থাকে প্রতি বছর। যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখেই তাই এ বছর একগুচ্ছ স্পেশ্যাল ট্রেনের (Pujo Special Train) বন্দোবস্ত করেছে রেল। দুর্গাপুজো, কালিপুজো ও ছটপুজোকে কেন্দ্র করে বাড়তি ট্রেনের ঘোষণা করেছে পূর্ব রেল।
মালদা থেকে পুজো স্পেশ্যাল ট্রেন (Pujo Special Train)
জানা গিয়েছে, মালদা টাউন থেকে বেঙ্গালুরুর এসএমভিবি এবং বেঙ্গালুরু থেকে মালদা টাউন পর্যন্ত চলবে এই বিশেষ ট্রেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেন নম্বর ০৬৫৬৫ বেঙ্গালুরু-মালদা টাউন স্পেশ্যাল প্রতি রবিবার রাত ১১ টা ৪০ এ ছাড়বে বেঙ্গালুরুর এসএমভিবি স্টেশন থেকে।

কবে কখন ছাড়বে: তৃতীয় দিনে বিকেল ৪ টে ৩৫ এ মালদা টাউন পৌঁছাবে ট্রেনটি। ২০ সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত মোট ১০ টি ট্রিপ করবে এই ট্রেন। ট্রেন নম্বর ০৬৫৬৬ মালদা টাউন-এসএমভিবি বেঙ্গালুরু স্পেশ্যাল ট্রেনটি প্রতি বুধবার বিকেল ৪ টেয় ছাড়বে মালদা থেকে। যাত্রার তৃতীয় দিনে দুপুর ১২ টা ৪৫ নাগাদ বেঙ্গালুরুর এসএমভিবি (Pujo Special Train) স্টেশনে পৌঁছাবে ট্রেন।
আরও পড়ুন : পুজোয় পোয়াবারো যাত্রীদের, আরও একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন চালানোর ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের
কোন কোন স্টেশনে থামবে: ২৩ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত মোট ১০ টি ট্রিপ করবে ট্রেনটি। পূর্ব রেল সূত্রে খবর, দু দিকেই নিউ ফরাক্কা, রামপুরহাট, বোলপুর, বর্ধমান ও ডানকুনি স্টেশনে থামবে ট্রেন। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস ও এসি কোচ থাকবে।
আরও পড়ুন : ‘আমি কি আদৌ…’ বিগ বসের ঘরে এবার কান্নায় ভেঙে পড়লেন ‘লাফটারসেন’ নিরঞ্জন?
বেঙ্গালুরু সহ দক্ষিণ ভারতে অনেকেই থাকেন কর্মসূত্রে বা অন্য কোনও কারণে। পুজোর সময় তারা বাড়ি ফেরেন। আবার পুজোর ছুটি শেষে কর্মস্থলে ফেরার তাড়াও থাকে। তাই এই ট্রেন পরিষেবায় খুবই উপকৃত হবেন যাত্রীরা।














