বাংলাহান্ট ডেস্ক : বিগ বসের ঘরে কখন কী হয় কেউ বলতে পারে না। খোদ হোস্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখেই শোনা গিয়েছে একথা। সদ্য পরপর জোড়া এলিমিনেশন হয়েছে শোতে। বেরিয়ে গিয়েছেন অ্যালেক্স ও সায়ক। এর মাঝেই এবার বিগ বসের (Bigg Boss Bangla) ঘরে কান্নায় ভেঙে পড়লেন নিরঞ্জন। তিনি কি আদৌ এই শোয়ের যোগ্য? প্রশ্ন উঠেছে তাঁর মনে।
বিগ বসে (Bigg Boss Bangla) কী করছেন নিরঞ্জন
সোশ্যাল মিডিয়ায় ‘লাফটারসেন’ নামে জনপ্রিয় নিরঞ্জন। তাঁর কনটেন্ট, ভাবনা, কমিক দক্ষতা মুগ্ধ করত দর্শকদের। কিন্তু বিগ বসে পা রাখতেই বদলে গেল চিত্রটা। অনেকেই রীতিমতো বিরক্ত নিরঞ্জনের উপর। তাঁর গেম প্ল্যান কী? সেটা বুঝতে পারছেন না অনেকেই। এমনকি সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টের নীচেও বাড়ছে নেতিবাচক মন্তব্য।

নিজেকে নিয়ে প্রশ্ন: এদিকে বিগ বসের ঘরে দোলাচলে নিরঞ্জন। তাঁর মতে, তিনি আদৌ এই খেলার যোগ্য নন। লাইমলাইটে থাকতে ক্যামেরার সামনে নিজেকে ছোট করার পক্ষপাতী নন তিনি। তাই সটান বিগ বসকেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন নিরঞ্জন।
আরও পড়ুন : পুজোয় পোয়াবারো যাত্রীদের, আরও একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন চালানোর ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের
কী বলেন বিগ বস: যদিও বিগ বস (Bigg Boss Bangla) বলেন, নিরঞ্জনের এই সহজ সরল স্বভাবটাই দর্শকরা ভালোবাসেন। তাই আলাদা করে কোনও নাটক করার দরকার নেই তাঁর। তিনি বাস্তবে যেমন, তেমন খেলার মধ্যেও থাকুন।
আরও পড়ুন : জেল্লা হারিয়েছে সোনা, এই কয়েকটি ঘরোয়া টিপসে ১০ বছর পুরনো গয়নাও হবে নতুনের মতো
একা নিরঞ্জন নন। অন্য একাধিক প্রতিযোগীদের মনের কথাও বুঝতে পেরে বড় সারপ্রাইজ দেন বিগ বস। আপাতত খেলা জমে উঠেছে বিগ বসে। নতুন ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে কে আসেন ঘরে সেটাই দেখার অপেক্ষা।














