Durga Puja 2026 Live Updates

ইলিশ দিয়েই হবে বিশ্ব জয়, রূপোলি শষ্য নিয়ে বড় পরিকল্পনা কেন্দ্রের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ইলিশ নিয়ে বড়সড় পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের। এবার প্রথমবারের মতো এদেশের ইলিশ রপ্তানি হয়েছে বাংলাদেশে। আর এবার ভারতীয় ইলিশকে (Ilish) বিশ্বের দরবারে পৌঁছে দিতে বড় লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। বিশ্ববাজারে ভারতীয় ইলিশকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। সম্প্রতি এমনই পরিকল্পনার কথা জানিয়েছেন কেন্দ্রীয় মৎস্য, পশুপালন, দুগ্ধজাত শিল্প বিষয়ক মন্ত্রী রাজীব রঞ্জন সিং।

ভারতের ইলিশ (Ilish) নিয়ে বড় পরিকল্পনা কেন্দ্রের

সোমবার এ বিষয়ে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আগামীদিনে এখানকার ইলিশকে এমনভাবে তুলে ধরা হবে যাতে তা পুরো দুনিয়ায় ছেয়ে যায়। বাংলাদেশে ইলিশ রপ্তানির বিষয়টিও তুলে ধরে তিনি বলেন, গুজরাটের ইলিশ, বাংলার ইলিশ এবং অসমের ইলিশ মিলিয়ে মোট ৫০০ টন ইলিশ গিয়েছে বাংলাদেশে।

Central Government big plan for ilish

গুজরাটের ইলিশের চাহিদা প্রচুর: সূত্রের খবর অনুযায়ী, বিদেশে ভারতের তথা গুজরাটের ইলিশের প্রচুর চাহিদা রয়েছে বলেই মত বিশেষজ্ঞদের। বাংলাদেশেও গুজরাটের ইলিশের চাহিদা বেশি। কারণ ডিম পাড়ার আগেই ধরা হয় গুজরাটের ইলিশ। তাই মাছে ঠাসা ডিম থাকে, যার বিপুল চাহিদা রয়েছে।

আরও পড়ুন :  জেল্লা হারিয়েছে সোনা, এই কয়েকটি ঘরোয়া টিপসে ১০ বছর পুরনো গয়নাও হবে নতুনের মতো

ডিমভরা ইলিশের স্বাদ কম: শুধু পড়শি দেশ নয়, মালয়েশিয়া, ইউরোপ, আমেরিকার বিভিন্ন স্থানে যেখানে বাংলাদেশিরা থাকেন, সেখানে গুজরাটের ইলিশ (Ilish) রপ্তানি করার সুযোগ রয়েছে। বিশেষজ্ঞরা জানান, ডিম পাড়ার মরশুমে ইলিশের সমস্ত পুষ্টি ডিমের মধ্যে সঞ্চারিত হয়। তাই ইলিশের স্বাদ এই সময় কমে যায়। কলকাতা তথা পশ্চিমবঙ্গের বাঙালির কাছে আবার ডায়মন্ডহারবার বা পদ্মার ইলিশ বেশি প্রিয়।

আরও পড়ুন : পুজোয় দক্ষিণ ভারত যাবেন? অতিরিক্ত ট্রেনের ঘোষণা পূর্ব রেলের, কোন রুটে চলবে?

ইলিশ দিয়ে বিশ্ববাজারে অগ্রাধিকার নেওয়ার একটা বড় সুযোগ রয়েছে ভারতের কাছে। বাংলাদেশে প্রথমবার ইলিশ রপ্তানি করেছে ভারত। এবার ধীরে ধীরে পরিধিটা আরও বাড়ানো যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় মন্ত্রীর মতে, পশ্চিমবঙ্গের মৎস্য ক্ষেত্রে রয়েছে বিপুল সম্ভাবনা। বর্তমানের প্রায় ৫ হাজার কোটি টাকার মৎস্যপণ্য রপ্তানিকে আগামী দিনে ১৫-২০ হাজার কোটি টাকায় বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে মত মন্ত্রীর।