বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে ভারতীয় দলে (Indian Cricket Team) টি-টোয়েন্টি ফরম্যাটে একজন যোগ্য মিডল অর্ডার ব্যাটারের অভাবে ভুগছেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)! তিলক ভার্মাকে নিয়মিত সুযোগ দিলেও তিনি লোয়ার মিডল অর্ডার পাওয়ার হিটিংয়ের ক্ষেত্রে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারছেন না। এমন পরিস্থিতিতে অনেকেই রিঙ্কু সিং-কে (Rinku Singh) ফের ভারতীয় দলে ফেরানোর দাবি তুলেছেন। আর রিঙ্কু শুধুমাত্র টি-টোয়েন্টি ফরম্যাটে নয়, ভারতের হয়ে ওডিআই বিশ্বকাপ খেলার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন।
এইমুহূর্তে আর ভারতীয় টি-টোয়েন্টি দলে সুযোগ পাচ্ছেন না রিঙ্কু। গৌতম গম্ভীর মিডল অর্ডারে মূলত অলরাউন্ডারদের দিয়ে দল সাজাচ্ছেন। বল হাতে নীতিশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেলরাই এই মুহূর্তে নিয়মিত ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন। রিঙ্কু স্পেশালিস্ট ব্যাটার হওয়ায় রিঙ্কু বঞ্চিত হচ্ছেন ভারতীয় দল থেকে।

ভারতীয় টি-টোয়েন্টি দল আপাতত এশিয়ান গেমসে অংশ জাপানের মাটিতে উড়ে গেছে। কিন্তু সেই দলের অংশ নন রিঙ্কু। তিলক ভার্মার পাশাপাশি ব্যাট হাতে ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, অক্ষর প্যাটেলদের কাঁধেও থাকবে এই দায়িত্ব। তবে সম্প্রতি জাপানের বিরুদ্ধে এবং বোলিং বান্ধব উইকেটে ভারতীয় দলের পারফরম্যান্স দেখে অনেকেই স্পেশালিস্ট রিঙ্কুকে দলে ফেরানোর ডাক দিচ্ছেন।
আরও পড়ুন: ম্যাচ হারলেও ভারতীয় দলের দুটি দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো জাপান! চিন্তায় গম্ভীররা
তবে রিঙ্কু শুধু ভারতীয় টি-টোয়েন্টি দলে ফিরেই সন্তুষ্ট থাকতে চান না। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তিনি শুধু এক ফরম্যাটের জন্য নিজেকে গড়ে তোলেননি। ঘরোয়া ক্রিকেটে ৫০ ওভার বা চারদিনের ম্যাচেও তার রেকর্ড যথেষ্ট আকর্ষণীয়। ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলাও তার স্বপ্ন। কিন্তু দুর্ভাগ্যবশত আপাতত ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাকে একটি ফরম্যাটের জন্যই ভাবছেন। কিন্তু রিঙ্কুর স্বপ্ন হলো দেশের জার্সিতে ওডিআই বিশ্বকাপ খেলা এবং দেশকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া।
আরও পড়ুন: ভারতের সেরা তারকা নন কোহলি বা রোহিত! এই ক্রিকেটারকে এগিয়ে রাখলেন প্যাট কামিন্স
রিঙ্কু সেই সাক্ষাৎকারে সরাসরি বলেছেন “আপাতত মানুষ আমাকে এক ওভারে মারা সেই পাঁচটি ছক্কার (গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স আইপিএল ম্যাচ) জন্যই চেনে। তবে এখন আমার লক্ষ্য হলো ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ জয় করা। দলের একজন সদস্য হিসেবে ব্যাট হাতে অবদান রেখে ভারতকে শিরোপা জেতাতে সাহায্য করা। আমি চাই মানুষ আমাকে কেবল ওই পাঁচটি ছক্কার জন্য নয়, বরং বিশ্বকাপ জয়ের সেই অবদানের জন্যই বেশি করে চিনুক।”













