‘কিছুটা সময় লাগলেও বকেয়া DA দেওয়া হবে’! শিক্ষক-শিক্ষাকর্মীদের নিয়ে হাইকোর্টে জানাল রাজ্য

Published on:

Published on:

State Government said Dearness Allowance DA of teacher and non teaching staff will be paid
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) নিয়ে টানাপড়েন চলছে প্রায় ১০ বছর হতে চলল। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (স্যাট), কলকাতা হাইকোর্ট হয়ে সেই জল সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছে। ইতিমধ্যেই শীর্ষ আদালতের নির্দেশ মতো রাজ্য সরকারি কর্মীরা বকেয়া মহার্ঘ ভাতার (DA) কিছুটা অংশ পেয়েছেন। এবার শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল রাজ্য সরকার।

শিক্ষক-শিক্ষাকর্মীদেরও বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে | (Dearness Allowance)

সরকারি কর্মীরা ইতিমধ্যেই বকেয়া মহার্ঘ ভাতার একটা অংশ পেলেও সরকার পোষিত কর্মীরা এখনও কিছু পাননি। এই নিয়ে মামলা হলে রাজ্যের অবস্থান জানতে চেয়েছিল হাইকোর্ট। বুধবার সেই মামলাতেই রাজ্য জানায়, রাজ্যের সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকর্মীদেরও বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে। তবে সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ করতে কিছুটা সময় লাগবে।

আরও পড়ুনঃ শক্তি বাড়িয়ে আরও ফুঁসছে নিম্নচাপ! বৃহস্পতিতে কোন কোন জেলায় দুর্যোগ? আবহাওয়ার আপডেট

সরকারি কর্মীরা পেলেও, সরকার পোষিত কর্মীরা বকেয়া ডিএ-র কোনও অংশ না পাওয়ায় হাইকোর্টে মামলা হয়েছিল। এই বৈষম্যের প্রতিকার চেয়েছিলেন তাঁরা। তাঁদের অভিযোগ ছিল, গ্রান্ট ইন এইড কর্মী তথা পুরসভার কর্মী, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী সহ বহু সরকার পোষিত কর্মী বঞ্চনার শিকার হচ্ছেন।

তবে গতকালের শুনানিতে রাজ্যের আইনজীবী স্পষ্ট জানান, সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে। তবে অর্থনৈতিক ও প্রশাসনিক কারণের জন্য কিছুটা সময় লাগবে।

dearness allowance(294)

এদিকে গতকালই আবার অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, AICPI এর হিসাব মেনে শীঘ্রই ১ এপ্রিল ২০০৮ থেকে ২০১৫ সালের ডিসেম্বর মাস অবধি কর্মীদের প্রাপ্য ডিএ-র সবটাই এককালীন দেওয়া হবে। তবে ১৩ মার্চ ২০২৬ থেকে ২৩ মার্চ ২০২৬ সালে দেওয়া টাকা নতুন বকেয়ার সঙ্গে যুক্ত হয়ে যাবে বলে জানিয়েছে রাজ্য।