পেপারলেস প্রক্রিয়ায় ১০ মিনিটে আবেদন! SBI লঞ্চ করল FD বেসড ক্রেডিট কার্ড, মিলবে কী কী সুবিধা?

Published on:

Published on:

State Bank of India launches FD based credit card, what are the benefits?
Follow

বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন অনেকেই ক্রেডিট কার্ড (State Bank of India) ব্যবহার করেন। বিশেষ করে যাঁরা নিয়মিত কেনাকাটা করেন তাঁদের ক্ষেত্রে ক্রেডিট কার্ড (Credit Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়। যদিও, সবার ক্ষেত্রে ক্রেডিট কার্ড পাওয়া সবসময় সহজ হয় না। কারোর CIBIL স্কোর খুব কম হলে অথবা পূর্বের কোনও বকেয়া ঋণ থাকলে, সেক্ষেত্রে ক্রেডিট কার্ড পেতে সমস্যা হতে পারে। এদিকে, SBI তথা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য একটি নতুন পরিষেবা চালু করেছে। এখন গ্রাহকরা (Customers) কোনও কাগজপত্র ছাড়াই ডিজিটালভাবে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও, মাত্র ১০ মিনিটের মধ্যে এই আবেদন সম্পন্ন করা যাবে বলেও জানা গিয়েছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

SBI (State Bank of India) লঞ্চ করল FD বেসড ক্রেডিট কার্ড:

FD বেসড সিকিয়োর্ড ক্রেডিট কার্ড লঞ্চ: জানিয়ে রাখি যে, SBI কার্ড একটি FD বেসড সিকিয়োর্ড ক্রেডিট কার্ড চালু করেছে। এই কার্ডটি ইয়োনো (YONO) প্ল্যাটফর্মে চালু করা হয়েছে। এমতাবস্থায়, কারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন তা জেনে রাখা প্রয়োজনীয়। মূলত, আপনার যদি আগে থেকেই SBI-তে FD তথা ফিক্সড ডিপোজিট থাকে, সেক্ষেত্রে এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এই কার্ডটিতে একাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে।

State Bank of India launches FD based credit card, what are the benefits?

কার্ডটি কীভাবে কাজ করবে: মূলত, SBI-তে থাকা আপনার FD এই ক্রেডিট কার্ডের জন্য সিকিউরিটি হিসাবে কাজ করবে। মনে রাখতে হবে যে, এই কার্ডের জন্য SBI-তে আগে থেকে একটি FD থাকা বাধ্যতামূলক।
যাঁরা একটি ক্রেডিট প্রোফাইল তৈরি করতে বা তাঁদের ক্রেডিট স্কোর উন্নত করতে চান, তাঁদের জন্য এই কার্ডটি বিশেষভাবে উপকারী হতে পারে।

আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর! চলতি মাসের ২৫ তারিখেই মিলবে বেতন, নেপথ্যে কোন কারণ?

এই কার্ডের বিশেষ বৈশিষ্ট্য: এই সিকিয়োর্ড ক্রেডিট কার্ডটি ফিক্সড ডিপোজিটের ওপর ভিত্তি করে তৈরি।
এছাড়াও, এই কার্ডের সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হবে। অর্থাৎ, এই প্রক্রিয়াটি হবে সম্পূর্ণ পেপারলেস।
আপনি YONO-র মাধ্যমে সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই কার্ডের আবেদন মাত্র ১০ মিনিটে সম্পন্ন করা যাবে বলে দাবি করা হয়েছে। এছাড়াও, এই কার্ডটি আপনার FD-র সঙ্গে সংযুক্ত করা হবে।

আরও পড়ুন: রোহিত-বিরাটের প্রত্যাবর্তনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরু হতে চলেছে লড়াই! কোথায় দেখা যাবে লাইভ ম্যাচ?

এই কার্ডগুলি থেকে বেছে নিতে পারেন: গ্রাহকরা SBI কার্ড প্রাইম, SBI কার্ড এলিট, সিম্পলিসেভ SBI কার্ড, সিম্পলিক্লিক SBI কার্ড থেকে পছন্দের কার্ড বেছে নিতে পারেন।