বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি দুর্গাপূজোয় এবার ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। শহরের কোলাহল ছেড়ে নিরিবিলি পাহাড়ে কয়েকটা দিন সময় কাটাতে। তাহলে আজকে প্রতিবেদন আপনার জন্য। কারণ আজ আপনাদের সঙ্গে এমনই একটা জায়গার কথা শেয়ার করব যেখানে গেলে পরে আপনি প্রাকৃতিক পরিবেশ প্রাণ ভরে উপভোগ করতে পারবেন। এই জায়গাটি হল কার্শিয়াং এর কাছে অবস্থিত কুর্বিয়া (Travel)।
পাহাড়ের কোলে শান্ত কুর্বিয়া ঘুরে আসুন (Travel)
কুর্বিয়ার মূল আকর্ষণ হল এখানকার পাহাড় ও চা বাগানে ঘেরা অপরূপ উপত্যকা। শহরের কোলাহল থেকে দূরে থাকার জন্য এখানে আপনি আসতে পারেন। পাশাপাশি পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন এখানকার পাহাড়ি গ্রাম্য জায়গাটি (Travel)।
পুজোর সময় মন ভালো হয়ে যাবে এখানে আসলে আপনার। আর কর্বিয়া যেহেতু কার্শিয়াং এর কাছেই অবস্থিত তাই সেখান থেকে দর্শনীয় স্থান আপনি সহজে ঘুরে আসতে পারবেন। এইখানে আসলে পরে আপনি ঘুরে দেখতে পারেন ঈগলস ক্রেইগ ভিউ পয়েন্ট, গিডাপাহাড় ভিউ পয়েন্ট। পাশাপাশি পাহাড় উপত্যকা দারুন ভিউ মিলবে এই দুই জায়গা থেকেই।

আরও পড়ুন: পাতাসুদ্ধ খান সর্ষে-চিংড়ির ঝাল! পুঁই দিয়ে বানান নতুন স্বাদের বড়া, প্রণালী রইল
পাশাপাশি এখানে ঘুরতে আসলে দেখতে পাবেন ওপনিবেশিক আমলে পুরোনো স্থাপত্য। চাইলে আপনি এখানকার স্থাপত্য ঘুরে দেখতে পারেন। একই সঙ্গে কুর্বিয়ার থাকার সময় চা বাগানের পথে হাঁটতে পারেন। পাশাপাশি চা পাতা তোলার কাজে ব্যস্ত মহিলাদের দেখা ও পাহাড়ি পরিবেশ উপভোগ করা কিংবা নিরিবিলি সময় কাঞ্চনজঙ্ঘা দিকে তাকিয়ে থাকা সবই হতে পারে একইসঙ্গে।
কিভাবে যাবেন ও কোথায় থাকবেন?
এখানে যাওয়ার জন্য আপনাকে সবার প্রথমে নিউ জলপাইগুড়ি অথবা বাগডোগরা এয়ারপোর্টে নামতে হবে। সেখান থেকে গাড়ি ভাড়া করে কার্শিয়াং হয়ে পৌঁছিয়ে যাবেন স্বল্প পরিচিত গ্রাম কুর্বিয়ায়। পাশাপাশি এখানে থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি হোমস্টে। তবে পরিবার ও প্রিয়জনের সঙ্গে আসলে পরে আগের থেকে হোমস্টে বুকিং করে আসা শ্রেয় হবে (Travel)।













