‘বিধায়ককে কোনও পাত্তাই দেওয়া হচ্ছে না’! রত্না দেবনাথের ‘অপমানের’ অভিযোগে সরব স্বামী

Published on:

Published on:

Ratna Debnath husband Sekhar Debnath claims she was disrespected
Follow

বাংলা হান্ট ডেস্কঃ প্রথমবার ভোটের লড়াইয়ে নেমেই বাজিমাত করেছেন রত্না দেবনাথ (Ratna Debnath)। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্রে পদ্ম ফুটিয়েছেন তিনি। এবার সেই বিধায়ককেই পাত্তা না দেওয়ার অভিযোগ তুলে সরব হলেন তাঁর স্বামী শেখর দেবনাথ (Sekhar Debnath)। এই নিয়ে রীতিমতো সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।

বিধায়ক রত্না দেবনাথকে পাত্তা না দেওয়ার অভিযোগ | (Ratna Debnath)

কলকাতা উত্তর শহরতলি ক্রীড়া বিভাগ আয়োজিত তিন দিন ব্যাপী রাজ্যস্তরের ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। পানিহাটি স্পোর্টিং মাঠে এই প্রতিযোগিতা আয়োজিত হয়। উদ্বোধনে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রত্না দেবনাথ সহ পদ্ম শিবিরের একাধিক নেতা কর্মী।

আরও পড়ুনঃ ৬ হাজারের সঙ্গে আরও ৩, এবার মিলবে ৯ হাজার টাকা! ৫৪ লক্ষ কৃষকের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরেই একরাশ ক্ষোভ উগড়ে দেন পানিহাটির বিধায়কের স্বামী। তিনি অভিযোগ করেন, বিধায়ক রীতিমতো অপমানিত। তাঁকে পাত্তাই দেওয়া হচ্ছে না। যদিও এই নিয়ে মুখ খুলতে চাননি রত্না নিজে।

সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে শেখর দেবনাথ বলেন, “পানিহাটির এমএলএ রীতিমতো অপমানিত। তাঁকে পাত্তাই দেওয়া হচ্ছে না। তাঁরা এখানে নিজেদের ইচ্ছা মতো অনুষ্ঠান করছে।“

যদিও এই নিয়ে রত্না নিজে কিছু বলতে চাননি। বিজেপি নেতৃত্বের কাছে অপমানিত হয়েছেন কিনা জানতে চাওয়ায় পানিহাটির বিধায়ক শুধু বলেন, “না, আমি অপমানিত হইনি। এই বিষয়ে আমি কোনও কথা বলতে চাই না।“ পাশাপাশি বিজেপির তরফেও এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

Ratna Debnath

এবারের বিধানসভা ভোটে জিতে প্রথমবারের জন্য বিধায়ক হয়েছেন রত্না দেবনাথ। তৃণমূলের দখলে থাকা পানিহাটি আসনে পদ্ম ফুটিয়েছেন তিনি। সেই বিধায়ককেই অপমান, পাত্তা না দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছিলেন স্বামী। যদিও বিধায়ক নিজে বা দলের কেউ এই বিষয়ে মন্তব্য করতে নারাজ।