বাংলা হান্ট ডেস্ক: এবার পুজোর আগে বড় বদল। ২৩ জন শীর্ষ পুলিশ আধিকারিক পেলেন নতুন দায়িত্ব। রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের পুলিশ সার্ভিস সেলের তরফ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে রদ বদলের ঘোষণা করা হয়েছে (Kolkata Police)।
পুলিশে বড় বদল, ২৩ শীর্ষ আধিকারিকের দায়িত্বে রদবদল (Kolkata Police)
এই বিজ্ঞপ্তি মারফত জানানো হয়েছে মোট ২৩ জন আই পি এস ও রাজ্য পুলিশের আধিকারিককে নতুন পদে বদলি করা হয়েছে। আজকের প্রতিবেদন রইল কোন কোন আধিকারিক কে কি পদে দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য (Kolkata Police)।

আরও পড়ুন: অল্প উপকরণে মাত্র ১৫ মিনিটে বানান চিংড়ির দম, মালাইকারি ভুলে যাবেন
এক নজরে দেখে নিন সেই তালিকা:
২০০২ ব্যাচের IPS আধিকারিক দেবেন্দ্র প্রকাশ সিংহ কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার পদ থেকে IG, IB, উত্তরবঙ্গ।
২০০৫ ব্যাচের নীলো শর্মা (চক্রবর্তী) IGP, SCRB, West Bengal থেকে IGP, WBPHIDCL পদে বদলি হয়েছেন। তাঁর জায়গায় এসেছেন ২০০৬ ব্যাচের শঙ্খ শুভ্র চক্রবর্তী। তিনি বর্তমানে IG, হোমগার্ড, পশ্চিমবঙ্গ পদে রয়েছেন।
সুধীর কুমার নীলকণ্ঠম: আইজিপি-এসটিএফ পশ্চিমবঙ্গ থেকে অ্যাডিশনাল কমিশনার
সুখেন্দু হিরা: জয়েন্ট সিপি(সিকিউরিটি)
ড. ভোলানাথ পাণ্ডে: ডিআইজি, আইবি পশ্চিমবঙ্গ থেকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ট্রাফিক
সূর্য প্রতাপ যাদব: জয়েন্ট সিপি, ট্রাফিক থেকে ডিআইজি আইবি পশ্চিমবঙ্গ
দেবর্ষি দত্ত: ডিআইজি, WBPHIDCL থেকে জয়েন্ট সিপি, বিধাননগর পুলিশ কমিশনারেট
নিমা নরবু ভুটিয়া: এসএস, সিআইডি পশ্চিমবঙ্গ
ধৃতিমান সরকার: এসএস, সিআইডি মালদহ
ওয়াংডেন ভুটিয়া: এসএস, সিআইডি পশ্চিমবঙ্গ
ড. হোসেন মেহেদি রহমান: Deputy Director, SVSPA
রাজ্য পুলিশের আধিকারিকদের বদলির তালিকা:
কৌস্তভদীপ্ত আচার্য: অ্যাডিশনাল এসপি, জয়গাঁও
সালিমা লামা: অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার, আলিপুরদুয়ার
পূর্ণিমা শেরপা: অ্যাডিশনাল এসপি, কালিম্পং
অভিষেক রায়: অ্যাডিশনাল এসপি, বীরভূম
মানবেন্দ্র দাস: অ্যাডিশনাল এসপি, মাথাভাঙা, কোচবিহার
কুণাল বর্ণবাস: অ্যাডিশনাল এসপি(গ্রামীণ), মালদহ (Kolkata Police)।













