বাংলা হান্ট ডেস্ক: ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli) টিম ইন্ডিয়ার (India National Cricket Team) অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) ভূয়সী প্রশংসা করেছেন। শুধু তাই নয়, বিরাট এটাও জানিয়েছেন যে, দলকে নেতৃত্ব দেওয়ার জন্য শুভমানের সঠিক মানসিকতা ও ইচ্ছাশক্তি রয়েছে। আগামী রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের প্রথম ODI ম্যাচের আগে জিওস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বিরাট কোহলি শুভমান গিল এবং নিজের ব্যাটিং নিয়ে তাঁর ভাবনা প্রকাশ করেন। কোহলি স্পষ্ট জানিয়েছেন যে, “শুভমান এখনও অধিনায়কত্বের খুঁটিনাটি শিখছে। এই ভূমিকায় সে নতুন। কিন্তু, ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার মতো সঠিক মানসিকতা ও ইচ্ছাশক্তি তার রয়েছে।’ জানিয়ে রাখি যে, শুভমান গিলের কৌশলগত স্বচ্ছতা এবং কাজ সঠিকভাবে সম্পন্ন করার দৃঢ় সংকল্পকে বিরাট কোহলি আকর্ষণীয় বলে মনে করেন। তিনি বলেন, ‘মাঠে দলের কৌশল নিয়ে তার একটি সুস্পষ্ট মতামত রয়েছে। প্রত্যেক অধিনায়কের মতোই, আরও অভিজ্ঞতা ও পরিস্থিতি সম্পর্কে গভীর উপলব্ধির সাথে সে অবশ্যই উন্নতি করতে থাকবে।’
কী জানিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)?
গিল দীর্ঘমেয়াদী অধিনায়ক হবেন: কোনও রাখঢাক না রেখেই শীঘ্রই ৩৮ বছর বয়স পূর্ণ করতে চলা বিরাট কোহলি বলেন, ‘ভারতীয় ক্রিকেট দলকে সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা তার (শুভমান গিল) আছে, যা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি মনে করি সে দীর্ঘমেয়াদী অধিনায়ক হবে।’ কোহলির মতে, প্রতিপক্ষের চেয়ে এক ধাপ এগিয়ে থাকার ক্ষমতা গিলের রয়েছে। তিনি ব্যাটারদের আউট করার জন্য সবসময় নতুন নতুন উপায় ভাবেন। যা ভিন্ন কিছু করার বা এক ধাপ এগিয়ে থাকারই ইঙ্গিত দেয়। এছাড়াও, শুভমান গিল ব্যাটারদের ওপর চাপ সৃষ্টি করতে ভিন্ন ভিন্ন উপায়ে ফিল্ডিং সাজান এবং একজন বিশেষজ্ঞ বোলারকে আনতে দ্বিধাবোধ করেন না।

নিজের খেলার প্রসঙ্গে কী জানিয়েছেন বিরাট: উল্লেখ্য যে, বিরাট কোহলি তাঁর শেষ ১০ টি ODI-তে ৩ টি সেঞ্চুরি এবং একটি ৯০-এর বেশি রানের ইনিংস ও ৫ টি হাফ-সেঞ্চুরি করেছেন। তিনি এখন আন্তর্জাতিকভাবে শুধু ODI ফরম্যাটেই খেলেন। তাঁর খেলার পরিবর্তন প্রসঙ্গে বিরাট কোহলি বলেন, ‘সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো আমি নিজেকে কথা দিয়েছি যে আমি আরও স্বাধীনভাবে খেলব। সবাই আমার কাছ থেকে কী আশা করে, তা নিয়ে আমি চিন্তা করব না। অনেক দিন ধরে আমার ভূমিকা ছিল সবকিছু স্থিতিশীল রাখা।’
আরও পড়ুন: ভারতীয় সেনার সাওয়ান বারওয়াল গড়লেন ইতিহাস! ৪৪ বছর পর এশিয়ান গেমসের ম্যারাথনে এল পদক
কোহলি বিশ্বাস করেন যে, তিনি শেষ পর্যন্ত টিকে থাকতে পারলে দল সহজেই ৩৫০-৩৬০ রানে পৌঁছতে পারবে। তিনি বলেন, ‘খেলার ক্রমশ পাল্টে যাচ্ছে এবং আমরা ৩৫০-৩৬০ রানে পৌঁছতে পারব। আমি এখন ঝুঁকি নিতে রাজি। কারণ আমি জানি যে রান করতে পারলে আমরা সহজেই ৩৫০-৩৬০ রানে পৌঁছে যাব। আর যদি আমি তা করতে পারি এবং একটি বড় ইনিংস খেলতে পারি, তাহলে আমি আরও বেশি রান করতে পারব।’
আরও পড়ুন: e-KYC এবং সাপ্লাই সঙ্কটের জের? দেশজুড়ে বন্ধ ৬২ লক্ষ LPG কানেকশন
বিরাট এখন চাপ না নিয়ে খেলতে চান এবং এর জন্য নিজেকে প্রস্তুত করেছেন। তিনি বলেন, ‘আমি আরেকটু স্বাধীনভাবে খেলার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমাকে IPL-এও সাহায্য করেছে। আমি স্বাধীনভাবে খেলতে পেরেছিলাম। কারণ আমি এটা ভাবিনি যে আমি আউট হয়ে গেলে আমাদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে যেতে পারে।’













