বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের এশিয়ান গেমসে (Asian Games) ভারতের পদক সংখ্যা ক্রমশ বাড়ছে। জাপানের আইচি-নাগোয়ায় চলমান এশিয়ান গেমস ২০২৬-এর সপ্তম দিনটি দারুণভাবে শুরু হয়েছে। দিনের প্রথম ইভেন্টেই ভারত (India) একটি পদক নিশ্চিত করেছে। ভারতীয় ডিস্ট্যান্স রানার সাওয়ান বারওয়াল (Sawan Barwal) পুরুষদের ম্যারাথনে রুপো জিতেছেন। ভারতীয় সেনাবাহিনীর হাবিলদার সাওয়ান ২ ঘণ্টা ১১ মিনিট ৩৭ সেকেন্ডে দৌড় শেষ করে নিজের ন্যাশনাল রেকর্ড ভেঙে রুপো জিতে নেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই দুর্দান্ত কৃতিত্বের মাধ্যমে, ৪৪ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর ভারত এশিয়ান গেমসের ম্যারাথনে একটি পদক পেল।
৪৪ বছর পর এশিয়ান গেমসের (Asian Games) ম্যারাথনে এল পদক:
৪৪ বছর পর পদক: জানিয়ে রাখি যে, ২৬ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার পুরুষদের ম্যারাথন দিয়ে এশিয়ান গেমস শুরু হয়। এই ৪২-কিলোমিটার ম্যারাথনে ভারতের মূল আকর্ষণ ছিলেন সাওয়ান। যিনি চলতি বছরের এপ্রিলে ৪৮ বছরের পুরনো ন্যাশনাল রেকর্ড ভেঙেছিলেন। প্রত্যাশা ছিল যে তিনি এশিয়ান গেমসেও ভালো করবেন। সাওয়ান সেই প্রত্যাশা পূরণ করে এই ঐতিহাসিক পদকটি জিতে নেন। এই রেসে তিনি দীর্ঘ সময় ধরে প্রথম স্থানে থাকলেও শেষ কয়েক কিলোমিটারে পিছিয়ে পড়েন।
A new National Record and a historic Silver for India! 🥈🔥
44 years later, Sawan Barwal puts India back on the Men’s Marathon podium at the Asian Games with a sensational 𝟐:𝟏𝟏:𝟑𝟕 finish! 💪
Watch the 20th Asian Games Aichi-Nagoya LIVE on Sony Sports Network TV channels & Sony LIV.
#SonySportsNetwork #SonyLIV #AsianGames #AichiNagoya2026 #TeamIndia #BaarBaarBharatHarBaarBharat
— Sony Sports Network (@SonySportsNetwk) September 26, 2026
যদিও, সাওয়ান হাল ছাড়তে রাজি ছিলেন না এবং নিজের দ্বিতীয় স্থান ধরে রাখার জন্য কঠোর চেষ্টা চালিয়ে যান। শেষ পর্যন্ত, তিনি ৪৮ সেকেন্ডের জন্য সোনা হাতছাড়া করলেও, প্রায় দেড় মিনিটের ব্যবধানে রুপো নিশ্চিত করতে সক্ষম হন। ২ ঘণ্টা ১১ মিনিট ৩৭ সেকেন্ড সময় নিয়ে সাওয়ান শুধু রুপো জেতেননি, বরং গত এপ্রিলে গড়া নিজের ন্যাশনাল রেকর্ডটিও ভেঙেছেন। ১৯৮২ সালের নয়াদিল্লি এশিয়ান গেমসের পর এই প্রথম ভারত পুরুষদের ম্যারাথনে পদক জিতল।
আরও পড়ুন: e-KYC এবং সাপ্লাই সঙ্কটের জের? দেশজুড়ে বন্ধ ৬২ লক্ষ LPG কানেকশন
সাওয়ানের সফর: উল্লেখ্য যে, হিমাচল প্রদেশের মান্ডি জেলার বাসিন্দা সাওয়ান বারওয়াল স্কুলজীবন থেকেই দৌড়ে অংশ নিচ্ছেন। শুরুতে তিনি ব্যাডমিন্টন খেললেও, ধীরে ধীরে দৌড়ের প্রতি তার আগ্রহ জন্মায়। তবে, সেই সময়ে এই ক্ষেত্রে পেশা গড়ার জন্য তাঁর কাছে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সুযোগ ছিল না। তাই তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। যেখানে একজন উচ্চ আধিকারিক তাঁকে ম্যারাথনে অংশ নেওয়ার পরামর্শ দেন। ধীরে ধীরে সাওয়ান দীর্ঘ-দূরত্বের দৌড়ে অভ্যস্ত হয়ে ওঠেন।
আরও পড়ুন: ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে ১৪.৮৮ বিলিয়ন ডলারের পতন! নেপথ্যে কোন কারণ?
কয়েক বছর আগেও তিনি ৫,০০০ মিটার ও ১০,০০০ মিটার দৌড়তেন। কিন্তু সেগুলিতে তেমন সাফল্য না পাওয়ায় তিনি ম্যারাথনের দিকে ঝুঁকে পড়েন। সেখান থেকে তিনি রিলায়েন্স ফাউন্ডেশন স্পোর্টসের স্পনসর লাভ করেন এবং ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ শুরু করেন। এখন, তাঁর এই সাফল্য আসন্ন অলিম্পিক গেমসকে ঘিরে আশা জাগিয়েছে। ততদিন পর্যন্ত সাওয়ানের লক্ষ্য থাকবে এই অর্জন উদযাপন করা এবং নিজের টাইমিং আরও উন্নত করা।













