বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) এইমুহূর্তে ব্যস্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে। আর প্রথম ম্যাচেই অসাধারণ ব্যাটিং করে দলকে সহজ রান চেজ করতে সাহায্য করলেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি যে কেরিয়ারের সায়াহ্নে পৌঁছে আজও তরুণ তারকাদের টেক্কা দিচ্ছেন তা কেবলমাত্র একটি পরিসংখ্যান সামনে আনলেই পরিস্কার হয়ে যাবে।

দলকে জেতানো এই অসাধারণ ইনিংসে কোহলি ৮৮ বলে ১৩৯ রান করে অপরাজিত ছিলেন। তিনি মেরেছিলেন ১০ টি চার ও ৯ টি ছক্কা। তার পাশাপাশি বিরাট কোহলি এমন একটি রেকর্ড গড়লেন যা প্রমাণ করে এই প্রজন্মের প্রতিভাবান ক্রিকেটাররাও এখনও তাকে টেক্কা দেওয়ার জায়গায় আসেনি। চলতি দশকে মোট ১২ টি ওডিআই শতরান করেছেন বিরাট কোহলি যা এই দশকে যে কোনও ক্রিকেটারের এই ফরম্যাটে সর্বোচ্চ।
আরও পড়ুন: সিরিজ শুরুর আগেই বড় সিদ্ধান্ত! সরাসরি এই ক্রিকেটারকে দলে রেখেও বাতিল করে দিলো BCCI
এখানেই শেষ নয়, বিরাট কোহলির ওডিআই কেরিয়ার বয়সভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যাবে যে ৩৫ টপকানোর পর তার ওডিআই রেকর্ড আরও মারাত্মক হয়ে উঠেছে। সংক্ষেপে কোহলির ওডিআই রেকর্ডের বিশ্লেষণ পরবর্তী অংশে তুলে ধরা হলো…..
● (২০-২৪ বয়স) – গড় ৫১.৭৭ || স্ট্রাইক রেট ৮৮.৪৮ (১১৩ ইনিংস)
● (২৫-২৯ বয়স) – গড় ৬৯.৯০ || স্ট্রাইক রেট ৯৭.৩৬ (৯৫ ইনিংস)
● (৩০-৩৪ বয়স) – গড় ৫৩.১১ || স্ট্রাইক রেট ৯৬.০৬ (৬৮ ইনিংস)
● (৩৫+ বয়স) – গড় ৭০.৬৮ || স্ট্রাইক রেট ১০০.৫১ (২৭ ইনিংস)*
আরও পড়ুন: শতরান করেও ম্যাচের সেরা হতে পারলেন না কোহলি বা শুভমান গিল! সামনে এলো বড় কারণ
গতকাল নিজের ৮৬ তম ওডিআই শতরান করে কোহলি বলেন, “মাঠের প্রতিটি মুহূর্ত আমি দারুণ উপভোগ করি। আমি ভারতের হয়ে খেলি। এমনও তো হতে পারত যে আমি আজ এখানে থাকতাম না, ভারতের হয়ে খেলার সুযোগই হয়তো পেতাম না। তাই কঠোর পরিশ্রম চালিয়ে যাই, মুখে হাসি ধরে রাখি এবং অন্যদের মুখেও হাসি ফোটানোর চেষ্টা করি।”













