বাংলাহান্ট ডেস্ক : লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট কাটার দিন এখন শেষ। আইআরসিটিসি (IRCTC) অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমেই এখন টিকিট কাটেন অধিকাংশ মানুষ। অনলাইনে নিজের সুবিধা মতো টিকিট কাটতেই এখন স্বচ্ছন্দ হয়ে উঠেছেন মানুষ। তবে মাসে একাধিক বার টিকিট বুক করলে অনেক সময় একটি বার্তা দেওয়া হয়। সেখানে উল্লেখ করা থাকে, বুকিংয়ের সীমা পেরিয়ে গিয়েছে।
আইআরসিটিসি (IRCTC) থেকে মাসে কত টিকিট বুক করা যায়
আসলে আইআরসিটিসি অ্যাকাউন্ট থেকে ইচ্ছা মতো যত খুশি টিকিট বুক করা যায় না। এর রয়েছে নির্দিষ্ট সীমা। টিকিট জালিয়াতি ও রেলের সংরক্ষণ ব্যবস্থার বাণিজ্যিক অপব্যবহার ঠেকাতে এই নিয়ম করা হয়েছে। সাধারণ আইআরসিটিসি অ্যাকাউন্ট ও আধারের সঙ্গে যুক্ত অ্যাকাউন্টের ক্ষেত্রে বুকিংয়ের রয়েছে আলাদা নিয়ম।

আগে কী নিয়ম: রেলের নিয়ম অনুযায়ী, আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার লিঙ্ক করা না থাকে, তবে ব্যবহারকারী মাসে সর্বোচ্চ ১২ টি টিকিট কাটতে পারবেন। আগে সাধারণ আইআরসিটিসি অ্যাকাউন্ট থেকে মাসে সর্বোচ্চ ৬ টি টিকিট কাটা যেত। কিন্তু ২০২২ এই সীমা বাড়িয়ে ১২ টি করা হয়।
আরও পড়ুন : জুলাইয়ের DA কবে বাড়বে? কেন্দ্রকে দ্রুত পদক্ষেপের অনুরোধ কর্মচারী সংগঠনের
এখন কী নিয়ম: কোনও যাত্রীর (IRCTC) যদি মাসে ১২ টির বেশি টিকিট কাটার প্রয়োজন হয়, তবে আইআরসিটিসি ইউজার আইডির সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। তবে শুধুমাত্র যে টিকিট বুক করছেন তার আধার লিঙ্ক থাকলেই হবে না। যাদের জন্য টিকিট বুক করা হচ্ছে তাদের মধ্যে অন্তত একজন যাত্রীর আধার নম্বর রেলের বুকিং সিস্টেমে থাকতে হবে।
আরও পড়ুন : শহরে চিকিৎসা করাতে এসে আর ভোগান্তি নয়! এক ফোনেই মিলবে সহায়তা, বড় উদ্যোগ সনাতনী স্বাস্থ্য সেনার
যদিও তৎকাল টিকিটের ক্ষেত্রে রয়েছে আলাদা বুকিং নিয়ম। সকাল ১০ থেকে ১২ টা বুকিংয়ের সময়ে একজন ব্যবহারকারী সর্বোচ্চ দুটি তৎকাল টিকিট বুক করতে পারবেন। পাশাপাশি একটি আইপি অ্যাড্রেস বা একটি লগইন সেশন থেকে একটি তৎকাশ বুকিং ফর্ম পূরণ করা যায়।













