রোজ পাতে ঘি খাচ্ছেন? শরীরে কী প্রভাব পড়ছে জানেন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : গরম ভাতে সামান্য ঘি, ভাজাভুজি বা পছন্দের তরকারি না থাকলে এই ঘি (Ghee) ভাত দিয়েই খাওয়া হয়ে যায়। গরম ভাতে ঘিয়ের গন্ধ খিদে চট করে বাড়িয়ে দেয়। কিন্তু ঘি খাওয়া কতটা স্বাস্থ্যকর? কাদের ক্ষেত্রে বিপদ বাড়িয়ে তোলে ঘি?

ঘি (Ghee) খেলে শরীরে কী হয়?

অনেকে ভাবেন ঘি খেলেই হয়তো ওজন বেড়ে যাবে। কিন্তু বিষয়টা আদৌ তেমন নয়। সকলেই জানেন, ভাতে কার্বোহাইড্রেট বেশি থাকে। এই কার্বোহাইড্রেট হজম হওয়ার পর রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। কিন্তু ভাতের সঙ্গে ঘি মেশালে রক্তে গ্লুকোজ মেশার গতি কমে যায়।

Benefits of ghee in everyday food

পেট ভরা রাখে ঘি: চিকিৎসা বিজ্ঞান বলছে, ঘিয়ের মতো স্বাস্থ্যকর ফ্যাট পেটে খাবার অনেকক্ষণ ধরে রাখে। এর ফলে চট করে খিদে পায় না, প্রয়োজনীয় শক্তিও মেলে ঘি থেকে। এছাড়াও শরীরের জন্য উপকারী ভিটামিন এ, ডি, ই এবং কে শোষন করতেও সাহায্য করে স্বাস্থ্যকর ফ্যাট ঘি।

আরও পড়ুন : জঙ্গিদের প্রশ্রয় দেওয়ার ফল! সন্ত্রাসবাদের কারণে সব থেকে বেশি ক্ষতি পাকিস্তানেরই, সামনে এল রিপোর্ট

কীভাবে খেতে হবে ঘি: অনেকে মনে করেন, গ্যাস, অম্বল, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা পুরোপুরি ঠিক করে দেয় ঘি (Ghee)। আসলে ঘিয়ের মধ্যে কিছু বিশেষ ফ্যাটি অ্যাসিড রয়েছে যা হজমে সাহায্য করে। তবে শুধু ঘি খেলেই তো হবে না। এর সঙ্গে ডাল, সবজি সব একসঙ্গে খেলে তবেই তা সুষম খাবার হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন : যত খুশি তত না, IRCTC থেকে মাসে মোট কতগুলি টিকিট বুক করা যায় জানেন?

ঘি খেতে ভালো হলেও এতে প্রচুর পরিমাণে ক্যালোরি ও স্যাচুরেটেড ফ্যাট রয়েছে। যাদের কোলেস্টেরল বেশি তারা ঘি খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।