ভারতের বিরুদ্ধে পূর্ণশক্তির দল নামাবেন না ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি! হতাশ কলকাতার ফুটবলপ্রেমীরা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলে ভারতীয় দলের (Indian Football Team) মুখোমুখি হতে কলকাতার মাটিতে পা রাখবে ব্রাজিল (Brazil) স্কোয়াড। মূলত এইবারের আন্তর্জাতিক বিরতির সফরে ব্রাজিলের টিমকে নতুন করে গড়ে তোলার কাজ করছেন ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি (Carlo Ancelotti)। কলকাতা তথা ভারতের ফুটবল সংস্কৃতিকে কাছ থেকে দেখার জন্য তিনি উন্মুখ। কিন্তু এই ম্যাচে হয়তো পূর্ণশক্তির ব্রাজিল স্কোয়াডকে নামাবেন না তিনি, এমনটাই ইঙ্গিত দিয়ে রাখলেন ভারতে পা রাখার আগেই।

বিশ্বের প্রতিটি প্রান্তে ব্রাজিলের সমর্থক রয়েছে। কলকাতাও যে তার ব্যতিক্রম নয় সেই ব্যাপারে ওয়াকিবহাল এই ইতালিয়ান কোচ। কারণ ব্রাজিল জাতীয় দলের ইতিহাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আনসেলোত্তি জানিয়েছেন ভারতে খেলাটা ব্রাজিল দলের পক্ষে একটি আনন্দের বিষয়। শুধু ভারতের ব্রাজিল সমর্থকদের জন্যই নয়, বরং ভারতের সকল ফুটবলপ্রেমী মানুষের কাছে এটি একটি বড় মনে রাখার মতো বিষয় হতে চলেছে। এটি একটি প্রীতি ম্যাচ হলেও আনসেলোত্তি জানিয়ে দিয়েছেন তাদের কাছে কোনো ম্যাচই কেবল ‘প্রীতি ম্যাচ’ নয়। এই ম্যাচগুলির মধ্যে দিয়েই ২০২৮ সালের কোপা আমেরিকা এবং ২০৩০ সালের বিশ্বকাপের প্রস্তুতির শুরু করতে যাচ্ছে তারা। ভারতীয় দলের কাছ থেকে তাদের সেরাটা আশা করবে ব্রাজিল স্কোয়াড।

ভারতে যে ফুটবল খেলা প্রথম সারিতে আসে না সেই সম্পর্কেও ওয়াকিবহাল ব্রাজিল কোচ। কিন্তু তিনি জানিয়েছেন যে তারা অন্যান্য দেশ ও সংস্কৃতির মুখোমুখি হতে উৎসুক। বিভিন্ন ধরনের খেলার শৈলীর বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার অভিজ্ঞতা সঞ্চয় করছেন তারা। ধারে ভারে ভারতীয় দল ব্রাজিলের চেয়ে কয়েকশো গুণ পিছিয়ে থাকলেও ভারতের বিপক্ষে খেলাটা বেশ আকর্ষণীয় হবে বলেই মনে করছেন তারা। বিশ্বমানের প্রতিপক্ষের বিপক্ষে যে ভারতের খেলার খুব একটা অভিজ্ঞতা নেই এ কথা সরাসরি উল্লেখ করেছেন আনসেলোত্তি। তিনি মনে করেন কোনও এক কারণে ভারতে ফুটবলের সংস্কৃতি গড়ে ওঠেনি। খেলোয়াড়দের একটি নতুন প্রজন্ম গড়ে তুলতে হলে এ বিষয়ে কাজ করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

আরও পড়ুন: ইস্টবেঙ্গল প্রাক্তনীর হাতে করেই মোহনবাগান তাঁবুতে এলো CFL ট্রফি! বড় জয় এলো IFA শিল্ডের ম্যাচেও

এরপরেই ব্রাজিলের মূল তারকাদের মাঠে না নামানোর ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন আনসেলোত্তি। তিনি বলেছেন, “প্রীতি ম্যাচগুলো মূলত বিভিন্ন খেলোয়াড়কে পরখ করে দেখার সুযোগ করে দেয়। আমার লক্ষ্য হলো এমন সব খেলোয়াড়কে দেখে নেওয়া, যাদের সম্পর্কে আমার খুব একটা জানা নেই। বড় প্রতিযোগিতার জন্য চূড়ান্ত দল নির্বাচনের সময় এটি আমাকে সহায়তা করবে। ২০১৮, ২০২২ এবং ২০২৬ সালের বিশ্বকাপে আমরা এক দুর্দান্ত প্রজন্মের খেলা দেখেছি। এখন সেই প্রজন্মের জায়গায় নতুনদের নিয়ে আসার সময় হয়েছে।”

আরও পড়ুন: প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ঐতিহাসিক কীর্তি ইস্টবেঙ্গলের! চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়লেন হাবাসের ছেলেরা

ভারতীয় দল শেষ ম্যাচে বিশ্ব ফুটবল ক্রমতালিকায় ৪৪ নম্বরে থাকা পানামাকে রুখে দিয়েছে। কিন্তু পানামার বিরুদ্ধে ম্যাচ ও ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের মধ্যে রয়েছে আকাশ-পাতাল ফারাক। এই ম্যাচে ভারতীয় দলের মূল লক্ষ্য হবে নিজেদের ডিফেন্সকে যথা সম্ভব নিশ্ছিদ্র রাখা। আনোয়ার বা ভার্গাসদের পাশাপাশি গুরপ্রীতের ওপর থাকবে দেশের সম্মান বাঁচানোর দায়িত্ব।