প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ঐতিহাসিক কীর্তি ইস্টবেঙ্গলের! চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়লেন হাবাসের ছেলেরা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এএফসি কাপের নতুন রূপে আত্নপ্রকাশ ঘটে আজ থেকে দুই বছর আগে ২০২৪ সালে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর (AFC Champions League 2) আগমণের পর প্রথম ভারতীয় ক্লাব হিসেবে কোনও পয়েন্ট পাওয়ার কীর্তি অর্জন করেছে আন্তোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। জর্ডানের আম্মানে সেইদেশের চ্যাম্পিয়ন ক্লাব আল হুসেনের (Al Hussien SC) বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে ১ পয়েন্ট পেয়েছে লাল-হলুদ ব্রিগেড।

তবে এই ম্যাচ জিতেও মাঠ ছাড়তে পারতেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। প্রথমার্ধে ড্যানি রামিরেজ ও আনোয়ারের গোলে ২-০ ফলে এগিয়ে থাকার পরে দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করতে হয় তাদের। তার মধ্যে দ্বিতীয় গোলটি ইস্টবেঙ্গল হজম করে ম্যাচের ৮৭ মিনিটে। তবে ম্যাচ জিততে না পারলেও ইস্টবেঙ্গলের মরিয়া লড়াই নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের।

এদিন মাঠে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ছিল গত বিশ্বকাপে জর্ডানের হয়ে মাঠে নামা চার বিশ্বকাপার। ইয়াজিদ আবু লায়লা (গোলরক্ষক), আবদাল্লাহ নাসিব, সালিম ওবায়েদ এবং মাহমুদ আল-মারদি (অধিনায়ক), এই চার ফুটবলার এদিন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আল-হুসেইন এসসির প্রথম একাদশে ছিল। ২০২৬ ফিফা বিশ্বকাপে এঁদের প্রত্যেকেই জর্ডান জাতীয় দলের হয়ে তিনটি করে ম্যাচ খেলেছেন। ফলে ইস্টবেঙ্গলের লড়াইটা কতটা কঠিন ছিল তা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার।

আরও পড়ুন: শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে নামবেন মাঠে! কবে-কোথায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?

এই ম্যাচের একদিন আগেই জর্ডানের সামরিক সম্পদ লক্ষ্য করে ২০ টি ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করে ইরান। সেই যুদ্ধ আবহ অবশ্য ইস্টবেঙ্গল ফুটবলারদের মনে বাড়তি কোনও চাপ তৈরি করেনি। বরং প্রথমার্ধে এডমুন্ড সহজ সুযোগ নষ্ট না করলে এবং প্রতিপক্ষের প্রথম গোলের ক্ষেত্রে হার্দিক আরেকটু সতর্ক হলে ৩ পয়েন্ট নিয়েই দেশে ফিরতে পারতো লাল-হলুদ শিবির।

আরও পড়ুন: ঘোষিত হলো ঐতিহ্যবাহী IFA শিল্ড সূচি! একই গ্রূপে নেই ইস্টবেঙ্গল – মোহনবাগান, শুরুতেই মিনি ডার্বি

এছাড়া ইস্টবেঙ্গল গোলরক্ষক প্ৰভসুখন গিল গোটা ম্যাচে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করেন। ম্যাচের শেষ মুহূর্তে তার অনবদ্য সেভ ইস্টবেঙ্গলকে হারের গ্রাস থেকে রক্ষা করে। ডিফেন্সে আনোয়ার-জিভুলিচ জুটি পুরোপুরি নিখুঁত না হলেও ভরসা দিচ্ছে সমর্থকদের। অক্টোবর মাসের ১৩ তারিখ কলকাতায় ইরাকের প্রতিপক্ষ আল শোর্তার বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল। তার আগে বাকি সকল বিদেশি দলের সঙ্গে যোগ দিলে লাল হলুদ শিবিরের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স প্রত্যাশা করতেই পারে সমর্থকরা।