বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওয়ান ডে ফরম্যাটে রেকর্ড রান তাড়া করে জিতেছে গৌতম গম্ভীরের ভারতীয় দল (Indian Cricket Team)। আর এই সাফল্যের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা ছিল বর্তমান ভারত অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill)। ভারতের প্রাক্তন কিংবদন্তি অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravi Ashwin) এই সাফল্যের পর তার ভূয়সী প্রশংসা করেন। ভারতীয় দলের অধিনায়ককে অশ্বিন এদিন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) এক সংমিশ্রণ হিসেবে উল্লেখ করেন।

নিজের ইউটিউব চ্যানেলে এই নিয়ে মন্তব্য করতে গিয়ে শুভমান গিল বলেন, “সোজা কথায় বলতে গেলে, শুভমান গিল হলেন বিরাট কোহলি ও রোহিত শর্মার এক চমৎকার সংমিশ্রণ। আমি হয়তো সহজে স্বীকার করতে চাইব না, তবে বলব তার খেলার ধরণটা ছিল সত্যিই রাজকীয়। এই বিশেষণটি আমি এই প্রথমবার ব্যবহার করছি। কী দুর্দান্ত এক ইনিংসই না তিনি খেললেন! বিশেষ করে সেই শটটির কথা বলা যায়, যেখানে তিনি ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে ফাস্ট বোলারের বলে ‘পয়েন্ট’ অঞ্চলের ওপর দিয়ে ‘কাট’ শট খেললেন। তিনি সত্যিই অসাধারণ একজন খেলোয়াড়।
আরও পড়ুন: প্রতিযোগিতা চলছে কোহলি এবং শুভমান গিলের মধ্যে! বছর শেষে এগিয়ে থাকবেন কে?
তিনি আরও বিশ্লেষণ করে বলেন, “বিরাট কোহলি স্পিনারদের বিপক্ষে খুব একটা ‘কাট’ বা ‘সুইপ’ শট খেলেন না, আর দ্রুতগতির বোলারদের বিপক্ষে তো ‘সুইপ’ খেলার প্রয়োজনই পড়ে না; অথচ শুভমান এই দুটি শটই খেলেন। অপরদিকে রোহিত শর্মা স্পিনার ও ফাস্ট বোলার, উভয়ের বিপক্ষেই ব্যাক ফুটে খেলে শট নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত দক্ষ। শুভমানও এই দুটি কাজই সমানভাবে করতে পারেন, যা সত্যিই বিরল। রোহিত শর্মা ‘ইনসাইড-আউট’ শট খেলেন; বিরাট কোহলি এবং শুভমানও এই শটটি খেলেন। বিরাট কোহলি ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেললেও সেখান থেকে খুব জোরে বল মারেন না, কিন্তু রোহিত শর্মা বেরিয়ে এসে বড় ছক্কা হাঁকান। গিলও ঠিক তাই করেন। অর্থাৎ, অনেক দিক থেকেই তিনি শট নির্বাচনের ক্ষেত্রে তাঁদের সমকক্ষ।”
আরও পড়ুন: এশিয়ান গেমসে ভারতকে জিতিয়ে রোহিত শর্মাকে ছুঁয়ে ফেললেন ঈশান কিষাণ! এবার সামনে কোহলি
তবে তার ভূয়সী প্রশংসা হলেও নিজেকে ওই তারকাদের সমকক্ষ ভাবছেন না শুভমান গিল। বরং রোহিত শর্মা, বিরাট কোহলিকে পাশে পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন। তিনি নিজে এই প্রসঙ্গে বলেছেন, “আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি। বিরাট ভাই সম্ভবত সেরা ওয়ানডে ব্যাটার এবং রোহিত ভাই বিশ্বের সেরা ওয়ানডে ওপেনার। দলে এই দুই খেলোয়াড়কে পাওয়া, তাঁদের অভিজ্ঞতা এবং তাঁদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলোর অংশ হতে পারাটা দারুণ ব্যাপার; দলে তাঁদের পেয়ে আমরা সত্যিই খুব আনন্দিত। আর তাঁদের অভিজ্ঞতা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।”













