বাংলা হান্ট ডেস্কঃ গান্ধী জয়ন্তীর দিনে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে সভা করে যাওয়ার পর পাল্টা যুব গর্জন সভার (Yuba Garjan Sabha Sreerampore ) আয়োজন করেছিল বিজেপি (BJP)। সেখানেই দলের হয়ে বক্তৃতা রাখেন সৌমিত্র খাঁ (Soumitra Khan)। যেখানে আগের সরকারের ব্যর্থতা ও বর্তমান বিজেপি সরকার বা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রশংসা করেন তিনি। কী কী বললেন সৌমিত্রবাবু? চলুন দেখে নেওয়া যাক।
শ্রীরামপুর যুব গর্জন সভা থেকে সৌমিত্র খাঁ
আমরা বলেছিলাম যে পশ্চিম বাংলায় আমরা সরকার আসার পর যারা ধর্ষণ করবে তাদের ব্যবস্থা হবে। আজকে দেখুন দক্ষিণ ২৪ পরগনায় একটা ঘটনা ঘটেছিল। আমরা তার ব্যবস্থা নিয়েছি। সে এনকাউন্টারে মারা গেছে। আমরা বলতে চাই, যে আমরা মহিলাদের জন্য অন্নপূর্ণ ভান্ডার করছি। ঠিক সেইভাবে আমরা শ্রীরামপুর, রিষড়া, ব্যারাকপুর এইসব জায়গায় যে আপনাদের চটকলগুলো, পাটকলগুলো বন্ধ হয়ে গিয়েছিল, যে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গিয়েছিল ৫৬,০০০ ইন্ডাস্ট্রি সিপিএম আমলে বন্ধ হয়েছিল। মমতা বন্দোপাধ্যায় সিঙ্গুরে রেডলাইট জেলে দিয়েছিলেন। আমরা প্রত্যেক জায়গায় আমাদের চিফ মিনিস্টার মাননীয় শুভন্দ অধিকারী মহাশয় এবং আমাদের শ্রমিক ইনাদের নেতৃত্বে আমরা নরেন্দ্র মোদীজির আশীর্বাদে আমরা ইন্ডাস্ট্রি শুরু করেছি।
আমরা একদিকে বাঁকুড়াতে আমরা ১৫,০০০ কোটি টাকা ইনভেস্ট হয়েছে। পুরুলিয়ায় ইনভেস্ট হয়েছে। আপনাদের নতুন শিল্পনীতি এই হুগলী জেলা থেকে শুরু হবে। এই শ্রীরামপুর, সিঙ্গুর থেকে শুরু হবে। আমাদের মুখ্যমন্ত্রী পুজোর আগে সাত দিনের মধ্যেই নতুন শিল্পনীতি শুরু করবেন। যেখানে বেকার যুবকরা চাকরি পাবে। কল্যাণ ব্যানার্জী অনেক সময় নাটক করেছিলেন। তিনি বলেছিলেন, লোকসভায় দাঁড়িয়ে লাস্টে আমার কী দেখলাম? তৃণমূল কংগ্রেসের মমতা বন্দোপাধ্যায় হেরে গেলেন। সেদিনটা কল্যাণ বন্দোপাধ্যায়কে মনে রাখতে হবে।
আরও পড়ুনঃ ‘তৃণমূল সরকার যে কি কি বেচেনি সেটাই ভাবছি’, ইন্ডি জোটকে কটাক্ষ দেবাশীষ ধরের
আপনারা এখানে শুধু নীল আর সাদার বাড়ি দেখেছেন। কিন্তু শ্রীরামপুরে কি উন্নতি হয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে? একবার জিজ্ঞেস করবেন না? আমরা বলতে পারি জোর গলায় আমরা এখান থেকে এই জেলা থেকে আমরা মন্ত্রী করেছি এই জেলা থেকে। আমরা প্রত্যেক জায়গায় ইন্ডাস্ট্রি করব, আমরা আইটি হাব নতুন করে গড়ে তুলবো। আমরা রাজারহাটে আদানীকে দিয়ে ২০০০ বেডের হাসপাতাল শুরু করছি।
আমরা শুরু করছি বিশ্বকর্ম যোজনা প্রকল্প। আমি শ্রীরামপুরের যারা শিল্পী মানুষ আছেন, শ্রীরামপুরে যারা আপনারা যারা কাজ করে খান। তাদেরকে বলব আপনারা বিশ্বকর্মা যোজনা প্রকল্পে আপনারা কাজ করুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু, বিশ্বকর্মা যোজনা চালু করছেন এই মাস থেকে। তাই আপনাদেরকে বলব বিশ্বকর্মা যোজনার কাজ আপনারা করুন। আপনারা দেখুন আমরা বলেছিলাম স্বচ্ছভাবে নিয়োগ। আজকে সেই নিয়োগে আমরা ১২০০০ ডবলিউবিতে স্বচ্ছভাবে নিয়োগ করেছি।
আমরা আজকে আনন্দ প্রকাশ করি যে, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু যা বলেন তা হয়। আজকে তাই কলেজগুলোতে কলেজের ছেলেরা এইচএস পাস করার পর আমরা দ্বিগুণ হারে প্রত্যেকটা কলেজে ভর্তি করতে পারছি। যেখানে ভর্তি হয়েছে ১২০০ গত বছর, আজ সেখানে ২৪০০ ফর্ম ফিলাপ হয়েছে। এক একটা কলেজে ডবল হয়ে ভর্তি হয়েছে। কারণ যুবকেরা দিশা দেখতে পাচ্ছে। এই যুবকদেরকে দিশা দেখাতে হবে।
আরও পড়ুনঃ ‘নাম নেই, গোত্র নেই, প্রতীক নেই… দুজনে মিলে একটা বড় শূন্য’ মমতা তৃণমূলকে কটাক্ষ শমীকের
আমরা বলেছিলাম যে মহিলাদের জন্য আমরা সরকারি বাসে ফ্রি করব। আমাদের সরকার, আমাদের মন্ত্রীরা, আজকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত করেছি। আমরা রাজ্য সরকারের কর্মচারীদের বলেছিলাম যে, রাজ্য সরকারের কর্মচারীদের জন্য আমরা তাদের ডিএ বৃদ্ধি করব। আজকে ৩৮% ডিএ আমরা পুজোর সপ্তমীর দিন পর্যন্ত দিয়ে দেব। আমাদের চিফ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় উনি যা বলেন তা করেন। এছাড়াও আরও একাধিক প্রকল্প ও বিনিয়োগের কথা মঞ্চ থেকে জনগণের উদ্দেশ্যে জানিয়েছেন তিনি।













