১০,০০০-এর ক্লাবে ঢুকলেন রাহুল! ধোনিকে টপকে গেলেন ভারতের মিডল অর্ডারের সবচেয়ে বড় স্তম্ভ

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) বিপদে পড়ামাত্রই জ্বলে উঠলো লোকেশ রাহুলের (KL Rahul) ব্যাট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) নিয়মরক্ষার ম্যাচে ভারত মাত্র ৪ রানে ২ উইকেট হারানোর পরেই চিন্তা বাড়ছিলো ভারতীয় সমর্থকদের। কিন্তু একসময় এই পরিস্থিতি থেকে ভারতকে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) যেভাবে উদ্ধার করতেন ঠিক সেভাবেই বাঁচিয়ে দুর্দান্ত জায়গায় পৌঁছে দিলেন রাহুল।

ভারতীয় দল এদিন গত দুই ম্যাচে শতরান হাঁকানো অধিনায়ক শুভমান গিলকে দ্রুত খুঁইয়েছিল। খাতা খোলার আগেই ফিরে গিয়েছিলেন বিরাট কোহলিও। সেই ধাক্কা কাটিয়ে ভারতের ইনিংসকে টানছিলেন আগ্রাসী রোহিত শর্মা ও সতর্ক রুতুরাজ গায়কোয়াড। রোহিত মাত্র ৮ রানের জন্য শতরান হাতছাড়া করেন। রুতুরাজ ফেরেন ৫৭ রানের একটি ধীরস্থির ইনিংস খেলে। কিন্তু তারা ফেরার পর থেকে চলে পুরোপুরি লোকেশ রাহুল শো।

এরপর থেকে ভারতীয় দলকে কার্যত একার কাঁধেই টানেন রাহুল। ৮৭ বলে ১০ টি চার ও ৬ টি ছক্কা সহ খেলেন ১২৯ রানের একটি অসাধারণ ইনিংস। লোয়ার অর্ডারকে আড়াল করে নিজে দায়িত্ব নিয়ে ভারতকে পৌঁছে দেন ৩৫১ রানের বিশাল স্কোরে। শেষ ১০ ওভারে মূলত তার দাপুটে ব্যাটিংয়ে ভর করেই ১০৫ রান তোলে ভারত।

আরও পড়ুন: ভক্তের হাতেই ভেঙে গেল কোহলির বিরাট রেকর্ড! এবার সূর্যকুমারকেও পেছনে ফেলবেন ঈশান কিষাণ

বিশ্ব ক্রিকেটে পাঁচ নম্বরে ব্যাটিং করতে নামা তারকাদের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা ভারতীয় ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। এই নির্দিষ্ট ব্যাটিং পজিশনে তার ব্যাটিং এভারেজ ৫০। কিন্তু লোকেশ রাহুল আপাতত তাকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন। ৬৫.৩ গড়ে তিনি এই পজিশনে রান করছেন। বিশ্ব ক্রিকেটে একমাত্র এবি ডিভিলিয়ার্স (৭৮) এই তালিকায় তার চেয়ে এগিয়ে রয়েছেন।

আরও পড়ুন: বারবার নিজেকে প্রমাণ করতে ব্যর্থ! এবার সরাসরি ভারতীয় দল থেকে এই তারকাকে ছাঁটবেন গম্ভীর

প্রথম দুই ম্যাচে ভারতের টপ অর্ডারের দাপটে ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি। কিন্তু এই ম্যাচে সেই আফসোস সুদে আসলে মিটিয়ে নিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম বড় ভরসা হতে চলেছেন তিনি। এই ম্যাচে নিজের নবম ওডিআই শতরান ও ২৩ তম আন্তর্জাতিক সেঞ্চুরি করার পাশাপাশি তিন ফরম্যাটে মিলিয়ে ভারতের জার্সিতে ১০,০০০ রান সম্পূর্ণ করলেন তিনি। ১৪ তম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ড ছুঁলেন তিনি।