২০২৫-এর OBC সার্টিফিকেট আর বৈধ নয়! বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের

Published on:

Published on:

Calcutta High Court Says 2025 OBC Certificates Invalid
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৫ সালে রাজ্য সরকারের বিজ্ঞপ্তির ভিত্তিতে অনেককে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল। এবার সেই সার্টিফিকেট নিয়েই বড় সিদ্ধান্ত জানাল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আদালত বলেছে, ২০২৫ সালের মে ও জুন মাসে রাজ্য যে বিজ্ঞপ্তি দিয়েছিল, তার কোনও আইনি ভিত্তি ছিল না। তাই ওই বিজ্ঞপ্তির ভিত্তিতে দেওয়া ওবিসি সার্টিফিকেটও বৈধ নয়। এর প্রভাব চলতি বছরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও পড়তে পারে।

২০২৫-এর OBC সার্টিফিকেট নিয়ে কী বলল আদালত (Calcutta High Court)?

এক পরীক্ষার্থীর ওবিসি-এ সার্টিফিকেট নিয়ে করা মামলার শুনানিতে এই নির্দেশ দেয় কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। এই বেঞ্চে ছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অনুজ সিং। আদালত জানায়, যে নির্দেশের ভিত্তিতে সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেই নির্দেশই যদি আইনের চোখে বৈধ না হয়, তাহলে সেই নির্দেশের ভিত্তিতে পাওয়া সার্টিফিকেটও বৈধ হতে পারে না। সেই কারণেই ২০২৫ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে দেওয়া ওবিসি সার্টিফিকেটগুলিকে শুরু থেকেই অবৈধ বলে জানিয়েছে আদালত।

আদালত (Calcutta High Court) আরও জানিয়েছে, ২০২৪ সালের ২২ মে-র রায়ে OBC শ্রেণিবিন্যাস এবং সংরক্ষণ ব্যবস্থা বাতিল করা হয়েছিল। পরে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করলেও সেটি কার্যকর করার মতো আইনি ভিত্তি ছিল না। তবে ২০১০ সালের আগে রাজ্য যে OBC তালিকা তৈরি করেছিল, সেখানে যাঁদের নাম এখনও বৈধ রয়েছে, তাঁদের নতুন করে ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে।

নিট-সহ বিভিন্ন পরীক্ষায় প্রভাব পড়তে পারে

এই রায়ের সরাসরি প্রভাব চলতি বছরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পড়তে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালত (Calcutta High Court) জানিয়েছে, এ বছর নিটের মতো পরীক্ষায় যাঁরা ২০২৫ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে ওবিসি মর্যাদা দাবি করেছেন, তাঁদের সাধারণ শ্রেণির প্রার্থী হিসেবেই ধরা হবে।

Calcutta High Court mention hijack incident in a hearing

আরও পড়ুনঃ মাত্র ৩০ দিন কাজ করলেই বোনাস! সরকারি হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা

তবে পড়ুয়াদের সমস্যার কথা মাথায় রেখে রাজ্য সরকার চাইলে তাঁদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। কিন্তু সেটা রাজ্য সরকারের সিদ্ধান্ত। এ বিষয়ে আদালত (Calcutta High Court) কোনও বাধ্যতামূলক নির্দেশ দেয়নি।