অন্নপূর্ণা যোজনায় এই মাসে ৩ হাজার টাকা নাও পাবেন কারা?

Published on:

Published on:

Annapurna Bhander this time despite receiving 3,000 rupees
Follow

বাংলা হান্ট ডেস্ক: অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhander) টাকা গতমাসে আপনার অ্যাকাউন্টে ঢুকেছে। কিন্তু সেপ্টেম্বরের টাকা পেয়েছেন বলে অক্টোবর মাসেও যে একই ভাবে টাকা পাবেন এমনটা ধরে নেওয়া ঠিক নয়। কারণ অন্নপূর্ণা যোজনা উপভোক্তাদের তালিকা এখনও যাচাইয়ের মধ্যে রয়েছে। অযোগ্য বলে প্রমাণিত হলে পরের বাড়ির কিস্তির টাকা বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি এই বিষয়ে রাজ্যের মন্ত্রী মালতি রাভা রায় আগেই স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন।

৩ হাজার টাকা পেলেও এবার অন্নপূর্ণা থেকে বাদ কারা? (Annapurna Bhander)

এই বিষয়ে মন্ত্রী মালতীরাভা রায় জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়া শুরু হয়ে গেলেও যেসব আবেদনকারীর আবেদন এখনো পর্যন্ত যাচাই শেষ হয়নি। তিনি জানান ১৭ আগস্ট অনেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছেন (Annapurna Bhander)। তবে এখনো এনকোয়ারি চলছে।

Annapurna Bhander this time despite receiving 3,000 rupees

আরও পড়ুন: অঙ্গনওয়াড়ির চাল খোলা বাজারে! অভিযোগ প্রকাশ্যে আসতেই গ্রেপ্তার ৩

পরবর্তীতে যদি দেখা যায় কোন মহিলা অযোগ্য তাহলে তাদের অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকা থেকে নাম বাতিল হয়ে যাবে। অর্থাৎ একবার টাকা ঢুকে গেলেই যে সব সুবিধা স্থায়ী হয়ে যাচ্ছে তা নয়।

এই বক্তব্যের পর থেকেই অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের মধ্যে প্রশ্ন উঠেছে, গত মাসে টাকা পেলেও কারা এবার বাদ পড়তে পারেন? মূল বিষয় হল, সরকারি নিয়ম অনুযায়ী যাঁরা প্রকল্পের যোগ্য নন, তাঁদের নাম যাচাইয়ের পর তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। বিশেষ করে আবেদনের সময় ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়া, তথ্য গোপন করা কিংবা নথির সঙ্গে আবেদনের তথ্যের মিল না থাকলে সমস্যা হতে পারে।

মন্ত্রী মালতি রাভা রায় জুলাইয়েই জানিয়েছিলেন, অনেক আবেদনকারী অনলাইনে তথ্য গোপন করেছেন বলে অভিযোগ রয়েছে। বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্য যাচাই করা হচ্ছে। নিয়মের মধ্যে না পড়লে তাঁদের বাদ দেওয়া হবে।

শুধু তাই নয়, প্রকল্পের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট যোগ্যতা পূরণ করাও জরুরি। অন্নপূর্ণা যোজনায় ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের জন্য মাসে ৩ হাজার টাকা দেওয়ার ব্যবস্থা রয়েছে। স্থায়ী সরকারি কর্মী, নিয়মিত সরকারি বেতন বা পেনশনভোগী এবং আয়করদাতাদের মতো নির্দিষ্ট শ্রেণি এই সুবিধার বাইরে। আবেদন যাচাইয়ের সময় এই বিষয়গুলিও দেখা হচ্ছে (Annapurna Bhander)।