পুজোয় হরিদ্বারগামী স্পেশাল ট্রেন, কবে ছাড়বে ও কোথায় থামবে? জানুন

Published on:

Published on:

Indian Railways special train to Haridwar when will it depart
Follow

বাংলা হান্ট ডেস্ক: এই উৎসবের মরশুমকে কেন্দ্র করে প্রতিবছর যাত্রী চাপ বাড়ে। বিশেষ করে উত্তর ভারতগামী ট্রেনগুলিতে উৎসবের মরশুমে ভিড় থাকে চোখে পড়ার মতন। সেই অতিরিক্ত যাত্রীচক সামাল দিতে এবার মালদা টাউন থেকে হরিদ্দার পর্যন্ত পুজো স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Indian Railways)। যাত্রীদের জন্য পাওয়া যাবে অতিরিক্ত ট্রেন পরিষেবা।

হরিদ্বার যেতে স্পেশাল ট্রেন, কবে ছাড়বে? জানুন (Indian Railways)

এই উৎসবের মরশুমের অনেকেই ধর্মীয় পর্যটন স্থানগুলিতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। সেই তালিকায় হরিদ্বার অন্যতম জনপ্রিয় গন্তব্য। গঙ্গার পবিত্র পরিবেশ ও ধর্মীয় গুরুত্ব এবং বিভিন্ন দর্শনীয় স্থানগুলো প্রতিবছরই এই সময় পর্যটকদের ভিড় বাড়ে (Indian Railways)। আর সেই কথা মাথায় রেখে মালদহ থেকে বা সরাসরি অতিরিক্ত ট্রেন চালু করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।

Indian Railways special train to Haridwar when will it depart

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনায় এই মাসে ৩ হাজার টাকা নাও পাবেন কারা?

রেল সূত্রে জানা গিয়েছে, ০৩৪৩৭ মালদা টাউন–হরিদ্বার পুজো স্পেশাল ট্রেনটি প্রতি শনিবার মালদা টাউন থেকে ছাড়বে। আগামী ১৭ অক্টোবর থেকে ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত মোট ৭টি ট্রিপ চালানো হবে। ট্রেনটি মালদা টাউন থেকে সকাল ১০টায় ছেড়ে পরের দিন বিকেল ৫টায় হরিদ্বারে পৌঁছবে।

০৩৪৩৮ হরিদ্বার–মালদা টাউন পুজো স্পেশাল ট্রেনটি প্রতি রবিবার হরিদ্বার থেকে মালদার উদ্দেশে রওনা দেবে। ১৮ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত মোট ৭টি ট্রিপ চলবে। হরিদ্বার থেকে ট্রেনটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ছাড়বে এবং পরের দিন রাত ১১টা ৫৫ মিনিটে মালদা টাউনে পৌঁছবে।

এছাড়াও এই ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ও এসি কামরা থাকবে। ০৩৪৩৭ নম্বর ট্রেনের টিকিট বুকিং কবে থেকে শুরু হবে, তা পরবর্তীতে জানানো হবে (Indian Railways)। পাশাপাশি আপডেট পাওয়ার জন্য রেল ওয়ান অ্যাপে নজর রাখার জন্য যাত্রীদের বলা হয়েছে।