বাংলা হান্ট ডেস্ক: পুজোর সময় কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন অনেকে। এবার আপনি যদি চান শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ ঘুরে দেখতে তাহলে ঘুরে আসতে পারেন কার্শিয়াং (Kurseong) এর কাছে অবস্থিত এই ছোট্ট জনপদটি। এইখানে আসলে পরে আপনি শহরের ব্যস্ততা ও কোলাহল থেকে বহু দূরে থাকতে পারবে।
পুজোর ভিড় এড়িয়ে কার্শিয়ঙের কাছে ঘুরে আসুন (Kurseong)
কার্শিয়াং (Kurseong) এর কাছে অবস্থিত স্বল্প পরিচিত গ্রাম বেলতার। এখানকার মূল আকর্ষণ হল প্রাকৃতিক পরিবেশ। এখানে চারিদিকে পাহাড় যেন সবুজের চা বাগানে মোড়া। পাশাপাশি উপত্যকার মধ্যে গড়ে ওঠা এই ছোট জনপদের কাছেই রয়েছে একটি চা কারখানা।
আর তার পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট নদী। আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি এখানে আসলে প্রাকৃতিক পরিবেশ কাটাতে পারবেন। তাছাড়া দেখতে পারবেন এখানকার গ্রাম্য জীবন।
পাশাপাশি এখানে ঘুরতে আসলে পরে পাঁচ কিলোমিটার দূরেই রয়েছে একটি শিব মন্দির। যেখানে ঘুরতে যান। অথএব শিবকে উৎসর্গ করা এই মন্দিরে স্থানীয় ভক্তদের পাশাপাশি পর্যটকদের ভিড় চোখে পড়ার মতন থাকে।
কিভাবে যাবেন ও কোথায় থাকবেন?
এখানে যাওয়ার জন্য আপনি আকাশ পথ অথবা ট্রেনে করে যেতে পারেন। আকাশ পথে গেলে বেলতারের নিকটতম বিমানবন্দর হয় বাগডোগরা। কলকাতা সহ ভারতের বিভিন্ন শহর থেকে এখানে বিমান পাওয়া যায়। আর আপনি যদি রেল পথে যান তাহলে আপনাকে নামতে হবে নিউ জলপাইগুড়ি। সেখান থেকে গাড়ি ভাড়া করে আপনাকে যেতে হবে এখানে। পাশাপাশি এখানে থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি হোমস্টে (Kurseong)।