বাংলাহান্ট ডেস্ক : মিষ্টি পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। আর এই মিষ্টির তালিকায় অন্যতম নাম অমৃতি (Recipe)। জিলিপির জাতভাই এই মিষ্টি অনেকেরই প্রিয়। কিন্তু বরাবর দোকান থেকেই কিনে খাওয়া হয় অমৃতি। কিন্তু এই মিষ্টি বাড়িতে বানালে কেমন হয়?
বাড়িতে কীভাবে বানাবেন অমৃতি (Recipe)
বাড়িতেও বানানো যায় অমৃতি। পদ্ধতিও কঠিন নয়। দোকানের অমৃতিতে দেওয়া থাকে ফুড কালার। কিন্তু বাড়িতে বানালে স্বাস্থ্যকর ভাবে বানানো যায় অমৃতি। কীভাবে বানাবেন দেখে নিন রেসিপি-

অমৃতি তৈরির উপকরণ:
আধ কাপ সাদা বিউলির ডাল
বেকিং পাউডার সামান্য
আধ কাপ চিনি
২-৩ টি ছোট এলাচ
২-৩ টি বরফের টুকরো
সামান্য জাফরান
আরও পড়ুন : দুর্গাপুজো-দীপাবলি-ছটপুজোয় অতিরিক্ত ৩৪৪ টি ট্রিপ, কোন রুটে চলবে পুজো স্পেশ্যাল ট্রেন?
অমৃতি তৈরির প্রণালী: বিউলির ডাল প্রথমে ৫-৬ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিন। এরপর বরফের টুকরো দিয়ে মিক্সিতে বেটে নিন। বরফ দিলে পেস্ট করার সময় ডাল অতিরিক্ত গরম হয়ে যাবে না। এবার ডাল বাটা একটি পাত্রে নিয়ে বেকিং পাউডার (Recipe) দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। ১০ মিনিট মতো ভালো করে ফেটান যাতে পেস্ট ক্রিমের মতো হয়ে যায়। এবার কড়াইতে চিনি, জল আর জাফরান দিয়ে পাতলা রস তৈরি করুন।
আরও পড়ুন : হলুদ বোর্ডের উপরে কালো রঙে লেখা হয় স্টেশনের নাম, নেপথ্যের কারণটা জানেন?
একটি সুতির কাপড়ে ফুটো করে তার মধ্যে ডাল বাটা দিন। প্রথমে একটি প্লেটে অমৃতির নকশা করা প্র্যাকটিস করে নিন। এবার কড়াইতে তেল গরম করে তাতে অমৃতির আকারে ডাল বাটা দিয়ে নকশা বানান। একটা পিঠ ভাজা হলে উলটে দিন। দুদিকেই ভালো ভাবে ভাজা হয়ে গেলে চিনির রসে ডুবিয়ে দিন। ব্যস তাহলেই তৈরি অমৃতি।













