গিলরা হারতেই উঠলো রোহিতের নেতৃত্বর প্রসঙ্গ! তার এই রেকর্ড ভাঙতে পারবেন না কোনও ভারতীয়?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) তিন ম্যাচের ওডিআই সিরিজের শেষ ম্যাচে ৩৫১ রান স্কোরবোর্ডে তুলেও ম্যাচ জিততে ব্যর্থ হয় শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team)। রোহিত শর্মাদের (Rohit Sharma) অসাধারণ ব্যাটিংকে ফিকে করে সাই হোপের শতরানে ভর করে দুর্দান্ত রানচেজ করে ভারতকে সিরিজে প্রথমবার হারের স্বাদ উপহার দিয়েছিল ক্যারিবিয়ানরা।

তারপর থেকেই অধিনায়ক হিসেবে শুভমান গিলকে চূড়ান্ত সমালোচনার মুখোমুখি হতে হয়। অধিনায়ক হিসেবে বিশ্বকাপের এক বছর আগেও তিনি যথেষ্ট যোগ্যতা ও অভিজ্ঞতা অর্জন করে উঠতে পারেননি, এমনটাই বলতে থাকেন অনেকে। কিভাবে নিজের বোলারদের ব্যবহার করে প্রতিপক্ষকে চাপে ফেলতে হয় সেই সম্পর্কে কোনও ধারণাই নেই গিলের, এমন মন্তব্য করেছেন অনেকেই।

অনেকেই তার তুলনা টেনেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং বর্তমানে শুভমান গিলের ওপেনিং পার্টনার রোহিত শর্মার সঙ্গে। অধিনায়ক হিসেবে রোহিত কতটা দক্ষ ছিলেন সেই বিষয়ে কথা বলতে গিয়ে অনেকে তুলে এনেছেন এক অবিশ্বাস্য পরিসংখ্যান যা রোহিত শর্মা ছাড়া অন্য কোনও ভারতীয় অধিনায়কের নামের পাশে নেই।

আরও পড়ুন: সিরিজ শুরুর আগেই বড় সিদ্ধান্ত! সরাসরি এই ক্রিকেটারকে দলে রেখেও বাতিল করে দিলো BCCI

অধিনায়ক হিসেবে ওডিআই ফরম্যাটে মোট ১৪ বার ২৫০-এর বেশি রান ডিফেন্ড করার সুযোগ পেয়েছিলেন অধিনায়ক রোহিত। আর এই ১৪ ম্যাচের মধ্যে একবারও ভারতীয় দল হারের মুখ দেখেনি। তার এই অবিশ্বাস্য পরিসংখ্যানকে সামনে এনে অনেকেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে পরামর্শ দিচ্ছেন যে ওডিআই বিশ্বকাপ জয়ের ইচ্ছা থাকলে সেই প্রতিযোগিতাতেও রোহিত শর্মাকেই অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হোক।

আরও পড়ুন: বিশ্বকাপের পর কোহলি অবসর নিলে ভারতীয় দলে তার জায়গা নেবে কে? বলে দিলেন প্রাক্তন ওপেনার

যদিও এই ধারণার সঙ্গে একমত নন ভারতের কোচ গৌতম গম্ভীর। এই ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার সময় এখনও পর্যন্ত পূর্ণশক্তির দল পায়নি শুভমান গিল, এই প্রসঙ্গ সামনে এনে তরুণ ক্যাপ্টেনের পাশে দাঁড়িয়েছেন তিনি। শুভমান গিল নিজেও বিশ্বকাপের ঠিক একবছর আগে পরীক্ষা-নিরীক্ষার রাস্তা থেকে সরে মূল একাদশ নিয়ে মাঠে নামার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।