বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) ওডিআই সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজেও জয় দিয়ে অভিযান শুরু করলো ভারতীয় দল (Indian Cricket Team)। আর সেই জয়ের দিনে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ব্যাট হাতে অনবদ্য শতরান হাঁকিয়ে ক্যারিবিয়ান বোলিংয়ে ধ্বংস করে জিতলেন ৫ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ।
এদিন মাত্র ৪২ বলে নিজের শতরান সম্পূর্ণ করেন শ্রেয়স আইয়ার। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে ভারতের সময় লাগে মাত্র ১৪.৪ ওভার। ব্যাট হাতে ধীর গতিতে নিজের ইনিংস শুরু করে আচমকা বিস্ফোরণ ঘটান শ্রেয়স আইয়ার। একসময় ২৬ বলে ৪৫ রানে ব্যাটিং করছিলেন তিনি। সেখান থেকে নিজের শতরান সম্পূর্ণ করতে তিনি আর মাত্র ১৬ বল নেন।
এদিন শ্রেয়স আইয়ার একটি বিশেষ মাইলফলকে নিজের নাম খোদাই করে ফেলেছেন। বিরাট, রোহিতদের মতো তিনিও এখন সেই ভারতীয় ক্রিকেটারদের তালিকায় স্থান পেয়েছেন যারা তিন ফরম্যাটেই ভারতের জার্সিতে শতরান হাঁকানোর কীর্তি অর্জন করেছেন। একনজরে দেখে নেওয়া যাক সেই তালিকাটি।
আরও পড়ুন: হেরে গম্ভীরের ওপর মেজাজ হারাচ্ছেন অধিনায়ক শুভমান গিল! নাম না করে ঠুকলেন এক ক্রিকেটারকেও
ভারতের হয়ে তিন ফরম্যাটে শতরান করা ক্রিকেটারদের তালিকা:
◆ সুরেশ রায়না
◆ রোহিত শর্মা
◆ লোকেশ রাহুল
◆ বিরাট কোহলি
◆ শুভমান গিল
◆ যশস্বী জয়সওয়াল
◆ শ্রেয়স আইয়ার
আরও পড়ুন: গিলরা হারতেই উঠলো রোহিতের নেতৃত্বর প্রসঙ্গ! তার এই রেকর্ড ভাঙতে পারবেন না কোনও ভারতীয়?
এই ক্লাবে ঢোকার পাশাপাশি শ্রেয়স আইয়ার অধিনায়ক হিসেবে টপকে গিয়েছেন সূর্যকুমার যাদব ও বিরাট কোহলিকে। দুই প্রাক্তন ভারত অধিনায়কই দেশের জার্সিতে ক্ষুদ্রতম ফরম্যাটে অধিনায়ক হিসেবে টানা ৯ ম্যাচ জেতার রেকর্ড গড়েছিলেন। এদিন অধিনায়ক হিসেবে টানা ১০ ম্যাচ জিতে তাদের টপকে গেলেন শ্রেয়স। এখন তার সামনে শুধু রোহিত শর্মা যিনি অধিনায়ক হিসেবে টানা ১৪ টি টি-টোয়েন্টি ম্যাচ জেতার রেকর্ড গড়েছেন।













