রাতের কলকাতায় অ্যাপ ক্যাব মারাত্মক অভিজ্ঞতা, ‘প্রাণহানি পর্যন্ত ঘটতে পারত’, আতঙ্কিত ‘বাঘিনী’ সম্পিতা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগে শুরু হয়েই জনপ্রিয়তা পেয়ে গিয়েছে জি বাংলার সিরিয়াল ‘বাঘিনী’। অভিনয়ে ডেবিউ করেই দর্শকদের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন সম্পিতা প্রামাণিক (Sampita Pramanik)। কিন্তু সম্প্রতি শুটিং থেকে ফেরার পথেই ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়লেন তিনি। রাতের শহরে অ্যাপ ক্যাবে যে অভিজ্ঞতার সম্মুখীন তাঁকে হতে হল তাতে রীতিমতো আতঙ্কিত তিনি।

অ্যাপ ক্যাবে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার সম্পিতা (Sampita Pramanik)

সোশ্যাল মিডিয়ায় লাইভ করে পুরো ঘটনাটাই তুলে ধরেছেন সম্পিতা। তাঁর বক্তব্য থেকে জানা যায়, মঙ্গলবার রাতে হাজরা মোড়ের বসুশ্রী সিনেমার সামনে থেকে একটি ক্যাব বুক করেছিলেন তিনি। প্রথমে পার্ক স্ট্রিটে চিকিৎসকের কাছে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু শুটিংয়ে দেরি হয়ে যাওয়ায় গন্তব্য বদলে দমদম করে দেন তিনি। কিন্তু যাত্রা শুরু হওয়ার পর থেকেই চালকের আচরণ তাঁর সন্দেহজনক লাগতে থাকে।

Sampita pramanik faced horrific experience in app cab

কী ঘটেছে অভিনেত্রীর সঙ্গে: একসময় সম্পিতা চালককে জানান, দমদম যেতে না চাইলে তাঁকে যেন রবীন্দ্র সরোবরেই নামিয়ে দেওয়া হয়। কিন্তু বারবার বলা সত্ত্বেও চালক গাড়ি থামাতে চাইছিলেন না বলে অভিযোগ। শেষে অনেক অনুরোধের পর রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে গাড়ি থামান ক্যাব চালক।

আরও পড়ুন : কয়েক দশকের সিস্টেম বদলাচ্ছে, ডিসেম্বর থেকেই বদলাচ্ছে ট্রেন টিকিটের PNR নিয়ম, কী সমস্যা হবে?

চালকের সঙ্গে তর্কাতর্কি: নামতে গিয়ে আবার আরেক বিপত্তি। সম্পিতা নিজের দুটি মোবাইল ফোন পকেটে ঢুকিয়ে নিলেই শুটিংয়ের ভারী ব্যাগ গাড়ির ভেতরেই ছিল। সম্পিতার (Sampita Pramanik) অভিযোগ, ক্যাব চালক দাবি করেন, দমদম পর্যন্ত যা ভাড়া হওয়ার কথা ছিল সেটাই তাঁকে দিতে হবে। কিন্তু অভিনেত্রী বলেন, তিনি যেটুকু রাস্তা এসেছেন তার ভাড়া দেবেন। এই নিয়ে ক্যাব চালকের সঙ্গে বেঁধে যায় তর্কাতর্কি। সম্পিতার অভিযোগ, তাঁর ব্যাগ ও টাকা পয়সা নিয়ে গাড়ি ছুটিয়ে পালানোর চেষ্টা করছিলেন ক্যাব চালক। কোনোরকমে নিজের জিনিস বাঁচান সম্পিতা।

আরও পড়ুন : ফ্রিজে রাখা ডিম খেয়ে যাচ্ছেন এক সপ্তাহ ধরে! ফ্রিজে কতদিন ভালো থাকে ডিম?

অভিনেত্রীর অভিযোগ, তাঁকে রীতিমতো দৌড় করান ক্যাব চালক। দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা পর্যন্ত ঘটতে পারত। প্রত্যক্ষদর্শীরাই আতঙ্কিত অভিনেত্রীকে জল খাইয়ে শান্ত করেন। সম্পিতার আরও অভিযোগ, সংশ্লিষ্ট ক্যাব সংস্থার হেল্পলাইনে মেসেজ পাঠিয়েও কোনও লাভ হয়নি। এই ঘটনায় কালীঘাট থানায় তিনি অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন সম্পিতা।