বাংলাহান্ট ডেস্ক : ট্রেনের টিকিট বুকিংয়ে এবার আসছে বড় বদল। টিকিট (Train Ticket) সংক্রান্ত কয়েক দশক পুরনো নিয়মে বদল আনতে চলেছে ভারতীয় রেল। জানা যাচ্ছে, রিজার্ভেশন টিকিটে প্রদর্শিত পুরনো ১০ সংখ্যার পিএনআর সিরিজের বদলে একটি মাইগ্রেটেড পিএনআর চালু হতে চলেছে বলে খবর।
বদলাতে পারে ট্রেনের (Train Ticket) পিএনআর সিস্টেম
সূত্রের খবর অনুযায়ী, নতুন পরিবর্তিত পিএনআর ব্যবস্থাটি চলতি বছরের ডিসেম্বরে চালু হতে পারে। লখনউ থেকে চলাচলকারী একটি ট্রেনে শুরু হতে পারে এই পাইলট প্রোজেক্ট। ১৪২১০ নম্বর ট্রেনের পিএনআর সিরিজের টিকিটে এখন লেখা থাকে পিএনআর ৫০০।

বর্তমানে কী নিয়ম রয়েছে: জানা যাচ্ছে, রেলের নিয়মে এই পরিবর্তনের পর সব ট্রেনের পিএনআর ১, ৩, ৫ বা ৭ এর মতো বিজোড় সংখ্যা দিয়ে শুরু হবে। বর্তমানে পিএনআর এর প্রথম তিনটি সংখ্যা বিশেষ করে দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বই এই চার ডেটাবেস কেন্দ্রকে নির্দেশ করে। দিল্লির জন্য পিএনআর ২, মুম্বইয়ের জন্য পিএনআর ৪। বর্তমানে নম্বরটি শুরু হয় জোড় সংখ্যা দিয়ে। কিন্তু হঠাৎ কেন এই পরিবর্তন?
আরও পড়ুন : ‘পুজো হোক সবার’, মানবিক উদ্যোগ সৌভিক মান্নার, পাশে পেলেন দেবাদৃতা-রাহুল-সৌমিদের
কেন বদল হচ্ছে: আসলে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস বর্তমান রিজার্ভেশন ব্যবস্থাটিকে উন্নত করছে। টিকিট (Train Ticket) সংশোধন থেকে আসন নির্ধারণ পর্যন্ত বিভিন্ন কাজ অনেক সহজ হয়ে গিয়েছে। তবে এই আধুনিকীকরণে বাধা হয়ে দাঁড়াচ্ছে পুরনো পিএনআর নম্বরগুলি। সেই কারণেই এগুলিকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
আরও পড়ুন : একঘেয়ে রান্নায় বিরক্ত? মুখে রুচি ফেরাবে মেথি পনির, রইল রেসিপি
জানা যাচ্ছে, পাইলট প্রোজেক্ট হিসেবে দেশজুড়ে ১২৩০ টি ট্রেন নির্বাচন করা হয়েছে। মনে করা হচ্ছে, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ সব ট্রেনের পিএনআর নম্বর পরিবর্তন হতে শুরু করে দেবে। তবে এই পরিবর্তনে একটি সমস্যা হতে পারে। যারা পুরনো পদ্ধতিতে টিকিট বুক করেছেন এবং ভ্রমণের তারিখে বদল আনতে চান তারা সমস্যায় পড়তে পারেন। আগের টিকিট বাতিল করে নতুন করে টিকিট করতে হবে যাত্রীকে।













