বাংলাহান্ট ডেস্ক : নিরামিষের দিনে পনির পছন্দ অনেকেরই। পেঁয়াজ রসুন ছাড়া রান্নার ক্ষেত্রে পনিরের জবাব নেই। তবে সব রান্নাই একরকম ভাবে খেতে খেতে একঘেয়ে লাগতে শুরু করে। তাই স্বাদ বদল করতে পনিরে (Recipe) আনুন ভিন্নতা।
বাড়িতে তৈরি মেথি পনিরের রেসিপি (Recipe)
উৎসবের মরশুমে বাড়িতে লোক সমাগম লেগেই থাকে। অতিথি আপ্যায়নে পাতে থাকুক মেথি পনির। কীভাবে বানাবেন এই সহজ পদটি, দেখে নিন রেসিপি-

মেথি পনিরের উপকরণ:
পনির- ২০০ গ্রাম
মেথি শাক- ১ কাপ
পেঁয়াজ- ১ কাপ
পেঁয়াজ বাটা
আদা রসুন বাটা- ১ চা চামচ
কাজুবাদাম বাটা- ২ চামচ
ফ্রেশ ক্রিম- ২ চামচ
টমেটো
জিরে
তেজপাতা
হলুদ গুঁড়ো
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
গরম মশলা গুঁড়ো
আরও পড়ুন : আপনার হেঁশেলেই ঠাকুরবাড়ির স্বাদ, পুজোয় রাঁধুন পেশোয়ারী মুরগি
মেথি পনিরের প্রণালী: কড়াইতে সামান্য তেল গরম করে তাতে দিয়ে দিন কুচোনো মেথি শাক। সামান্য নুন দিয়ে হালকা ভেজে তুলে রেখে দিন। কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে ফোরন দিন জিরে আর তেজপাতা (Recipe)। এরপর পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন।
আরও পড়ুন : উৎসবের মরশুমে রেলের ধামাকা, এই রুটে চলবে ফেস্টিভ স্পেশ্যাল ট্রেন
মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে টমেটো বাটা, কাজুবাদাম বাটা দিন। ভালো করে কষিয়ে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে জল আর নুন চিনি দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে মিশিয়ে দিন ভাজা মেথি শাক। ঝোল ফুটে উঠলে পনিরের টুকরোগুলি দিয়ে ২-৩ মিনিট ফুটিয়ে ফ্রেশ ক্রিম ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন।













