‘পুজো হোক সবার’, মানবিক উদ্যোগ সৌভিক মান্নার, পাশে পেলেন দেবাদৃতা-রাহুল-সৌমিদের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজোর আনন্দে ভাগ সকলের। প্রত্যেকে যাতে এই পুজোয় (Durga Puja 2026) মন খুলে আনন্দ করতে পারে, উৎসবে অংশ নিতে পারে তা নিশ্চিত করতে এক মানবিক উদ্যোগ নিয়েছেন সৌভিক মান্না। এই নিয়ে তৃতীয় বর্ষে পা রাখল ‘এবার পুজো হোক সবার’। সাত দিন ব্যাপী এই মানবিক অভিযানে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে পুজোর আনন্দ পৌঁছে দেওয়াই লক্ষ্য উদ্যোক্তার।

পুজোর (Durga Puja 2026) আগে মানবিক উদ্যোগ

আপামর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বছরভর এই কটা দিনেরই অপেক্ষা থাকে সকলের। পুজোর আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মধ্যে, হাসি ফুটুক প্রত্যেকটা মুখে, এই বার্তা নিয়েই শুরু ‘এবার পুজো হোক সবার’। সমাজের প্রতিটি স্তরের মানুষের কথা মাথায় রেখেই এই ভাবনা উদ্যোক্তা সৌভিক মান্নার।

Noble initiative to spread kindness on Durga Puja

পাশে রয়েছেন তারকারা: এই মানবিক উদ্যোগে তিনি পাশে পেয়েছেন মিসেস ইন্ডিয়া ইউনিভার্স ২০১৯ সৌমি দত্তকে। তাঁর গুরুত্বপূর্ণ সহযোগিতা ছাড়া এত বড় পরিসরে এই উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব ছিল না বলেই জানান সৌভিক। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী দেবাদৃতা বসু এবং অভিনেতা রাহুল দেব বোসের প্রতিও। পরিচিত শিল্পীরা সমাজের মানুষের পাশে এভাবে দাঁড়ালে বর্তমান প্রজন্মের কাছে তা সুন্দর দৃষ্টান্ত তৈরি করে বলেই মত উদ্যোক্তার।

আরও পড়ুন : আপনার হেঁশেলেই ঠাকুরবাড়ির স্বাদ, পুজোয় রাঁধুন পেশোয়ারী মুরগি

কাদের জন্য এই উদ্যোগ: জানা যাচ্ছে, এই উদ্যোগের মাধ্যমে আগামী সাত দিনে বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম, পথশিশু, রেড লাইট এরিয়া, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কাছে পৌঁছে তাদের হাতে পুজোর (Durga Puja 2026) উপহার তুলে দেওয়া হবে। সব মিলিয়ে প্রায় ৬০০-৮০০ জনের হাতে পুজোর উপহার পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন : উৎসবের মরশুমে রেলের ধামাকা, এই রুটে চলবে ফেস্টিভ স্পেশ্যাল ট্রেন

আজ শিয়ালদহে পথশিশুদের সঙ্গে সময় কাটিয়ে তাদের হাতে পুজোর উপহার তুলে দেওয়ার মাধ্যমে সূচনা হল এই মানবিক উদ্যোগের। আগামী কয়েকদিনে শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে মানুষের হাতে তুলে দেওয়া হবে পুজোর উপহার।