মণ্ডপে যাওয়ার রাস্তায় টিনের ব্যারিকেড, ১১ ঘন্টা বন্ধ অটো, শ্রীভূমির পুজো নিয়ে কী কী পরিকল্পনা?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে সরকার বদলের পর প্রথম দুর্গাপুজো। শহরের প্রথম সারির নামী পুজোগুলির মধ্যে অন্যতম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো (Sreebhumi Pujo)। তৃণমূল আমলে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর পুজো নামেই পরিচিত ছিল এই পুজো। কিন্তু বদলের বাংলায় একাধিক বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনতে উদ্যোগী প্রশাসন সহ নতুন পুজো উদ্যোক্তারা।

শ্রীভূমির পুজোয় (Sreebhumi Pujo) যানজট আটকানোর উদ্যোগ

প্রতি বছর মহালয়ার আশেপাশেই উদ্বোধন হয়ে যেত শ্রীভূমির পুজো। সেই সঙ্গে ভিআইপি রোডে মারাত্মক ট্রাফিক জ্যাম হয়ে পুজো শুরু হওয়ার আগেই নাভিশ্বাস উঠে যেত সাধারণ মানুষের। তবে এবার এই পরিচিত দৃশ্য বদলাতে উদ্যোগী প্রশাসন। পুজোর দিনগুলিতে চিংড়িঘাটা থেকে ইএম বাইপাসের বড় অংশ বন্ধ হয়ে যাওয়ার জেরে মানুষের ভোগান্তির অবসান ঘটাতে বিশেষ ব্যবস্থা করছে বিধাননগর পুলিশ।

Kolkata Police took multiple decision for sreebhumi pujo

নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ: ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লালবাজারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে বিধাননগর পুলিশ। ভিআইপি রোডের যানজট সামাল দিতে বিধাননগর কমিশনারেটের এই এলাকায় কলকাতা পুলিশের ট্রাফিক কর্মীদের নিয়োগ করা হতে পারে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, যানজট এড়াতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিআইপি রোডের উপরে দাঁড়াতে দেওয়া হবে না দর্শনার্থীদের। সাবওয়ে দিয়ে পেরোতে হবে রাস্তা। সার্ভিস রোড ছেড়ে মেন রোডে আসতে পারবেন না মণ্ডপের (Sreebhumi Pujo) দর্শনার্থীরা। মণ্ডপের দিকে যাওয়ার রাস্তা ঘিরে ফেলা হবে টিনের শেড দিয়ে।

 আরও পড়ুন : পুজোর আগে আর্থিক সংকটে ‘মমতা তৃণমূলে’! হাইকোর্টে খারিজ আবেদন, টাকা ছাড়ছে না স্পেশাল অফিসার

বন্ধ থাকবে অটো: ভিড় বেশি হলে বিধাননগর থেকে বিমানবন্দরগামী গাড়িগুলিকে চিংড়িঘাটা থেকেই নিউটাউনের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। বিমানবন্দর থেকে কলকাতামুখী গাড়িগুলিকেও নিউটাউন দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়াও জানা যাচ্ছে, পঞ্চমী থেকে দশমী সন্ধ্যা ৬ টা থেকে পরদিন ভোর ৫ টা পর্যন্ত উল্টোডাঙা থেকে কেষ্টপুরের মধ্যে অটো চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুন : কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন? বাড়ি ফেরার দরকার নেই, দূরে বসেই করুন রেশনের ই কেওয়াইসি

পুজোর সভাপতি বলেন, ১১ বার রেইকি হয়েছে। ট্রাফিক ইনস্পেক্টর ও ওসির সঙ্গে বৈঠক হয়েছে। বাঙুর, শ্রীভূমি, লেকটাউন, দমদম পার্ক, দক্ষিণদারি এলাকার জন্য পুলিশের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলবে এই কমিটি। মণ্ডপ চত্বরে আড়াই হাজার পুলিশ ও ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। ৪ টি ড্রোনের মাধ্যমেও চলবে নজরদারি।