অক্টোবরে টাকা পেলেই ডিসেম্বর অবধি কিস্তি নিশ্চিত? অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট

Published on:

Published on:

Does Annapurna Yojana October instalment give guarantee till December
Follow

বাংলা হান্ট ডেস্কঃ লক্ষ্মীর ভাণ্ডারের মতো অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) সুবিধা যাতে কোনও অযোগ্যর কাছে না পৌঁছয় তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। সেই কারণে বিগত কয়েক মাস ধরে ব্যাপক ভেরিফিকেশন চলছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই প্রকল্পের (Government Scheme) ভেরিফিকেশন ও প্রসেস শেষ হওয়ার পথে। এরপর থেকে অনেকের প্রশ্ন, তাহলে কি অক্টোবরে অন্নপূর্ণা যোজনা এলেই নভেম্বর ও ডিসেম্বরে টাকা আসবে তা নিশ্চিত? এবার সেই নিয়ে সামনে এল বড় আপডেট।

অক্টোবরের কিস্তির আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট | (Annapurna Yojana)

গত সপ্তাহে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিরুলিয়া মহেশ্বর বাজার এলাকায় আয়োজিত সভা থেকে তিনি বলেন, “এখনও অবধি রাজ্যে ১ কোটি ৫৮ লক্ষ ও নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন দিদি বোনকে অন্নপূর্ণা যোজনা দেওয়া হয়েছে। বাকি যারা যারা যোগ্য আছেন, তাঁদেরও টাকা দেওয়া হবে। ভেরিফিকেশন ও প্রসেস সম্পন্ন হওয়ার পথে। একজনকেও বঞ্চিত করা হবে না।“

আরও পড়ুনঃ বদলে গেল সুদ সংশোধনের নিয়ম! পোস্ট অফিসের ৬টি স্কিম নিয়ে বড় আপডেট

শুভেন্দুর এই বার্তার পরেই অনেকের প্রশ্ন, তাহলে কি অক্টোবর মাসেই অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন শেষ হবে? এই মাসে টাকা এলেই পরবর্তী দু’মাসে টাকা পাওয়া নিশ্চিত? এই বিষয়ে এখনও পর্যন্ত রাজ্যের তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। ফলে অক্টোবরে অন্নপূর্ণা যোজনা পেলেই নভেম্বর ও ডিসেম্বরেও টাকা মিলবে সেই বিষয়ে কোনও নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।

অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে রাজ্যের বেশ কিছু শর্ত রয়েছে। সেগুলি পূরণ হলেই টাকা পাচ্ছেন মহিলারা। কোনও অযোগ্যের কাছে যাতে প্রকল্পের সুবিধা না পায়, সেই কারণে বিগত কয়েক মাস ধরে রাজ্য জুড়ে ব্যাপক ভেরিফিকেশন চলছে। সেই ভেরিফিকেশনে সব কিছু ঠিকঠাক থাকলেই টাকা পাওয়া যাচ্ছে।

annapurna yojana(113)

বর্তমানে অন্নপূর্ণা যোজনার অক্টোবরের কিস্তির অপেক্ষায় দিন গুনছেন রাজ্যের লাখ লাখ মহিলা। পুজোর আগে না পরে, কখন এই টাকা দেওয়া হয়, সেটাই দেখার।