বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলে (Indian Cricket Team) ফের একবার প্রত্যাবর্তন ঘটেছে ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন অ্যাওয়ে সিরিজের টি-টোয়েন্টি দলে তাকে জায়গা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। কিন্তু ঘটনাক্রম বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে ভারতের প্ৰধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) অনিচ্ছা সত্ত্বেও এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল নির্বাচনের দায়িত্বে থাকা নতুন নির্বাচক প্রধান প্রজ্ঞান ওঝা।
সদ্য নিজেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে সরিয়ে নিয়েছেন প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার অজিত আগারকার। ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে তার বোঝাপড়া অত্যন্ত ভালো ছিল। তার জায়গায় আপাতত এই পদের দায়িত্বে রয়েছেন ভারতের প্রাক্তন তারকা স্পিনার প্রজ্ঞান ওঝা। আর তিনি এই দায়িত্ব পাওয়ার ভুবনেশ্বর কুমারকে দলে ফেরানোর সিদ্ধান্ত নেন ওঝা।
অজিত আগারকার এবং গৌতম গম্ভীরের সম্পর্ক কতটা ভালো তা একটি বিষয় উল্লেখ করলেই সকলের কাছে পরিষ্কার হয়ে যাবে। আগারকার নিজের তিন বছরের মেয়াদ সম্পূৰ্ণ করার পরে এক বছরের দায়িত্ব বাড়ানোর বদলে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া মাত্র সোশ্যাল মিডিয়ায় আগারকারের উদ্দেশ্যে একটি বার্তা দেন গম্ভীর।

নিজের বার্তায় ভারতের প্রধান কোচ লেখেন, “প্রিয় অজিত ভাই, আপনার সাথে কাজ করাটা সত্যিই অত্যন্ত সম্মানের বিষয়। আইসিসি-র ওই তিনটি ট্রফি আপনার সেই অটল বিশ্বাসেরই প্রমাণ—যেখানে দলই সর্বদা সবার আগে ও সবার উপরে। এ কথা বলতেই হয় যে, ইতিহাস আপনার প্রতি সুবিচারই করবে। সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আগামী দিনের সকল প্রচেষ্টার জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।”
আরও পড়ুন: হেরে গম্ভীরের ওপর মেজাজ হারাচ্ছেন অধিনায়ক শুভমান গিল! নাম না করে ঠুকলেন এক ক্রিকেটারকেও
এর থেকেই বোঝা যায় যে গম্ভীর ও আগারকারের মধ্যে বোঝাপড়া কতটা ভালো ছিল। ভুবনেশ্বর কুমারকে দলে না ফেরানো তাদের যৌথ সিদ্ধান্ত ছিল, এমনটা আন্দাজ করাই যায়। তা নয়তো গত দুই আইপিএলে আরসিবির ট্রফি জয়ের মূল কারিগরকে দলে না ফেরানোর কোনও কারণ ছিল না। ঘরোয়া ক্রিকেটেও নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। তাকে দলে ফেরানোর খুশি ভক্তরা।
আরও পড়ুন: ভারতকে জেতানোর রাতে বড় কীর্তি, বিরাট কোহলির এই বড় রেকর্ড ভেঙে দিলেন শ্রেয়স আইয়ার!
নিউজিল্যান্ড সফরের ভারতীয় টি-টোয়েন্টি স্কোয়াড:-
ব্যাটার ও উইকেট-রক্ষক: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঈশান কিষাণ (উইকেটরক্ষক), বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা
অলরাউন্ডার: অক্ষর প্যাটেল, শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, নমন ধীর
বোলার: অর্শদীপ সিং, ভুবনেশ্বর কুমার, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, প্রিন্স যাদব, মায়াঙ্ক যাদব













