ভুবনেশ্বর কুমারের টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তনে ক্ষতি RCB-র! কীভাবে ভেস্তে গেল নিলামের পরিকল্পনা?

Published on:

Published on:

RCB's loss due to Bhuvneshwar Kumar return to Team India! Know the details.
Follow

বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়ার অভিজ্ঞ ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) দীর্ঘ অনুপস্থিতির পর দলে ফিরেছেন। নিউজিল্যান্ড (New Zealand) সফরের T20 সিরিজের জন্য ভুবনেশ্বর নির্বাচিত হয়েছেন। সিলেকশন কমিটি ৬ অক্টোবর নিউজিল্যান্ড সফরের জন্য T20 দল ঘোষণা করেছে। এদিকে, গত কয়েক বছর ধরে দলের বাইরে থাকা ভুবনেশ্বরের টিম ইন্ডিয়ায় এন্ট্রির বিষয়টি সবাইকে অবাক করেছে। তাঁর প্রত্যাবর্তনে অনুরাগীরা আনন্দিত হলেও এই সিদ্ধান্তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) বড় ধাক্কা পেয়েছে।

ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar) টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তনে ক্ষতি RCB-র!

জানিয়ে রাখি যে, ৩৬ বছর বয়সি ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার ২০২২ সালের নভেম্বর মাস থেকে ভারতীয় দলের বাইরে রয়েছেন। তাঁর খেলা শেষ ম্যাচ হল T20 বিশ্বকাপের সেমিফাইনাল। যেটিতে ভারত ১০ উইকেটে হেরে যায়। এই পরাজয়ের পর ভুবনেশ্বরকে ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয় এবং তিনি আর ফিরতে পারেননি। তবে, ঘরোয়া ক্রিকেটে তাঁর বোলিং দক্ষতা অব্যাহত ছিল।

RCB's loss due to Bhuvneshwar Kumar return to Team India! Know the details.

RCB কীভাবে ধাক্কা পাবে: উল্লেখ্য যে, ২০২৫ এবং ২০২৬-এর IPL-এ ভুবনেশ্বরের বোলিং পারফরম্যান্স ছিল অনবদ্য। যা RCB-কে শুধু তাদের প্রথম শিরোপাই নয়, বরং টানা ২ টি শিরোপা জিততে সাহায্য করেছিল। তারপর থেকেই ভুবনেশ্বরের টিম ইন্ডিয়ায় ফেরার দাবি উঠছিল। এখন অবশেষে তা ঘটেছে এবং তিনি নিউজিল্যান্ড সফরের জন্য নির্বাচিত হয়েছেন। আগামী ২২ অক্টোবর থেকে শুরু হতে চলা এই সিরিজে তাঁর প্রত্যাবর্তন দেখা যেতে পারে। কিন্তু, তাঁর প্রত্যাবর্তন IPL চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর জন্য একটি বড় ধাক্কা হয়ে এসেছে। কারণ তাঁরা এখন থেকে ভুবনেশ্বরকে আনক্যাপড প্লেয়ার হিসাবে ধরে রাখতে পারবে না।

আরও পড়ুন: ‘ভোটাররা নন, শোরগোল করছে পরাজিত দলগুলি’, SIR নিয়ে বিরোধীদের প্রতিবাদের সমালোচনা প্রাক্তন বিচারপতির

মূলত, IPL ২০২৮ মরসুমের আগে একটি মেগা নিলাম সম্পন্ন হবে। সেই মেগা নিলামের আগে RCB-র কাছে ভুবনেশ্বরকে একজন আনক্যাপড প্লেয়ার হিসাবে রিটেন করার সুযোগ ছিল। ফলে, দলের বাজেটের ওপর তেমন প্রভাব পড়ত না। IPL নিলামের নিয়মের কারণেই এটি সম্ভব হত। ওই নিয়ম অনুযায়ী কোনও ক্যাপড ভারতীয় খেলোয়াড় টানা ৫ বছর টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনে সুযোগ না পান অথবা BCCI-এর সেন্ট্রাল কন্ট্রাক্টের বাইরে থাকেন, সেক্ষেত্রে তাঁকে আনক্যাপড প্লেয়ার হিসাবে দলে রাখা যেতে পারে।

আরও পড়ুন: রাশিয়া নয়, ৭ বছরের মধ্যে প্রথম এই দেশ থেকে সবথেকে বেশি তেল আসছে ভারতে! নয়া নজির রিলায়েন্সের

মেগা নিলামের পরিকল্পনা বদলাতে হবে: জানিয়ে রাখি যে, ভুবনেশ্বর কুমার গত ৪ বছর ধরে ভারতীয় দল এবং
সেন্ট্রাল কন্ট্রাক্টের বাইরে রয়েছেন। ২০২৭ সালের নভেম্বরে তাঁর ৫ বছর পূর্ণ হতো এবং RCB তাঁকে আনক্যাপড প্লেয়ার হিসাবে রিটেন করতে পারত। তবে, সেই সম্ভাবনা এখন শেষ হয়ে গেছে। এটা নিশ্চিত যে জসপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে নিউজিল্যান্ড T20 সিরিজে ভুবনেশ্বর কুমারই হবেন টিম ইন্ডিয়ার প্রধান ফাস্ট বোলার। এমন পরিস্থিতিতে RCB-কে পরেরবার ভুবনেশ্বর কুমারকে ক্যাপড প্লেয়ার হিসাবে রিটেন করতে হবে।