বছরে কোটি কোটি যাত্রী সমাগম, দেশের ব্যস্ততম রেল স্টেশনের তালিকায় বাংলার দুই জনপ্রিয় স্টেশন

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : দেশ জুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে রয়েছে রেল সংযোগ। একমাত্র সিকিম ছাড়া সব রাজ্যই রেলপথে সংযুক্ত রয়েছে। দেশ জুড়ে বহু বড় স্টেশন রয়েছে যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। ট্রেনে (Indian Railways) প্রতিদিন প্রায় ২.৪ কোটি যাত্রী যাতায়াত করে। সম্প্রতি রেলের তরফে ২০২৩-২৪ সালে সর্বাধিক যাত্রী সমাগম হওয়া ১০০ টি স্টেশনের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় রয়েছে কোন কোন স্টেশন?

দেশের ব্যস্ততম রেল স্টেশন (Indian Railways) কোনটি

বছরে ৯.৩০ কোটি যাত্রী নিয়ে থানে রেলওয়ে স্টেশন রয়েছে তালিকার শীর্ষে। এরপরেই বছরে ৮.৩৭ কোটি যাত্রী নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কল্যাণ স্টেশন। তৃতীয় স্থানে বাংলার হাওড়া স্টেশন। এখানে বছরে ৬.১৩ কোটি যাত্রী যাতায়াত করেছে। বছরে যথাক্রমে ৫.১৬ কোটি ও ৫.১৩ কোটি যাত্রী যাতায়াত করেছে মুম্বই সিএসএমটি ও শিয়ালদহ স্টেশনে। তালিকায় শিয়ালদহের স্থান পঞ্চম।

Which is indian railways busiest station

তালিকায় কোন কোন স্টেশন: তালিকার প্রথম দশে মুম্বই ও পার্শ্ববর্তী এলাকার একাধিক স্টেশনের নাম রয়েছে। ২০২৩-২৪ সালে মুম্বই সেন্ট্রাল থেকে প্রায় ২.২০ কোটি যাত্রী যাতায়াত করেছিল। তালিকায় ১৬ নম্বরে রয়েছে এই স্টেশন। ওই বছরে নয়াদিল্লি রেলওয়ে স্টেশন (Indian Railways) থেকে ৩.৯৬ কোটি যাত্রী যাতায়াত করেছিল। তালিকায় এই স্টেশনের স্থান সপ্তম।

আরও পড়ুন : টানা ৪৫ মিনিট ধরে CPR, নানার আকস্মিক মৃত্যুতে দায়ের আইনি মামলা

বছরভর যাত্রী সমাগম: তালিকায় পূর্ব, দক্ষিণ ও উত্তর ভারতের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন রয়েছে। তালিকায় ২০ তম স্থানে রয়েছে বর্ধমান, গয়া রয়েছে ৪৯ তম স্থানে এবং ভুবনেশ্বর ৩১ তম স্থানে। দক্ষিণ ভারতের স্টেশনগুলির মধ্যে তামবারাম ৮ নম্বরে, এমজিআর চেন্নাই সেন্ট্রাল ১০ নম্বরে রয়েছে। উত্তর ভারতের স্টেশনগুলির মধ্যে কানপুর সেন্ট্রাল রয়েছে ২৭ তম স্থানে। লখনউ রয়েছে ২৫ তম স্থানে, প্রয়াগরাজ জংশন ৫১ তম। এর্নাকুলাম স্টেশন রয়েছে ১০০ তম স্থানে।

আরও পড়ুন : জালে উঠছে ইলিশ, পুজোর আগে খুশির হাওয়া! মৎস্যজীবীদের মুখে ফুটেছে হাসি

২০২৩-২৪ সালে একাধিক স্টেশনে যাত্রী সংখ্যা ছিল ১ কোটির বেশি। তিরুপতি, কানপুর সেন্ট্রাল, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, আনন্দ বিহার টার্মিনাল থেকে বারাণসী, মথুরা জংশন, বান্দ্রা জংশনও রয়েছে তালিকায়।