জালে উঠছে ইলিশ, পুজোর আগে খুশির হাওয়া! মৎস্যজীবীদের মুখে ফুটেছে হাসি

Published on:

Published on:

Hilsa Fish caught in nets a wave of joy ahead of puja
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার পুজোর আগে জালে উঠল ইলিশ মাছ (Hilsa Fish)। উত্তাল নদীতে জীবনে ঝুঁকি নিয়ে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের জালে উঠেছে রুপালি শস্য। যার ফলে খুশি হয়েছেন মৎস্যজীবীরা। এবার এই রুপোলি সরষে ওজন কোনটাই ৮০০ গ্রাম বা তার থেকে কোনোটার ওজন এক কেজির বেশি। যার ফলে চলতি সপ্তাহ থেকে লাভের মুখ দেখছেন মৎস্যজীবীরা।

জালে ফিরল ইলিশ, পুজোর আগে খুশির হাওয়া (Hilsa Fish)

মৎস্যজীবীদের জালে বড় ইলিশ মাছ (Hilsa Fish) ওঠার পাশাপাশি উঠেছে ছোট মাছ ও। পাশাপাশি ছোট মাছের দাম তুলনামূলক কিছুটা কম। এর ফলে আসার আলো দেখছেন নিম্ন মধ্যবিত্তরা। তবে এবার সকলেই কম খরচে নিতে পারবেন পুজো মরশুমে পদ্মার ইলিশের স্বাদ।

জানা যায়, ৬০০-৭০০ গ্রাম ওজনের ইলিশই বেশি। ৬০০-৭০০ গ্রাম ইলিশের দর ১৪০০ টাকা কেজির উপরে। ৫০০ গ্রাম ইলিশের দাম ১২০০ টাকা কেজি। কারও জালে উঠছে এক কেজিরও বেশি ওজনের মাছ। তার দাম অবশ্য ২৫০০-৩২০০ টাকা কেজি। তবে সুযোগ বুঝে অনেক বিক্রেতা মাছ পিছু চার হাজারও দর হাঁকছেন।

Hilsa Fish caught in nets a wave of joy ahead of puja

আরও পড়ুন: সুকন্যা সমৃদ্ধি থেকে PPF, ৬টি পোস্ট অফিস স্কিমে সুদ সংশোধনের নিয়মে বড় পরিবর্তন

এছাড়াও, লালগোলা নেতাজি মোড়ে মীন ভবনের সামনে বিকেলের দিকে মাছের বাজার বসে। থালায় সাজানো নানা রকমের মাছের মধ্যে ইলিশের চাহিদা বেশি। যত চাহিদা আছে, ততটা মাছ অবশ্য সবসময় মিলছে না, তাই আক্ষেপ করছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে নাম প্রকাশের অনিচ্ছুক এক মৎস্য ব্যবসায়ী জানান, পদ্মায় সবসময় তো ইলিশ ওঠে না। তাও বর্তমানে মাঝেমধ্যে পাচ্ছি। প্রতিদিন যাতে মাছ জালে আসে সেই আশায় এই উত্তাল নদীতে ডিঙি নামাই।

এছাড়াও লালগোলার বাসিন্দা, রতন ঘোষ বলেন ” এখানকার পদ্মার বড়ো মাছ (Hilsa Fish) দেখলেই কেনার আগ্রহ বেড়ে যায়। থালায় সাজিয়ে রেখে মাছ যাঁরা বিক্রি করেন, তাঁরাও খুব একটা দাম কমাতে পারেন না। কারণ বড়ো মাছ সংখ্যায় কম। আগের দিন আমি ৩০০০ টাকা দিয়ে একটি মাছ কিনলাম। কিছুতেই দাম কমাল না”।