বাংলা হান্ট ডেস্ক: টাকা মানুষের জীবনে একটি বড় অংশ। যেকোন বিপদ-আপদে টাকার সম্বল থাকলে মাথার থেকে চিন্তা অনেকটাই কমে যায়। যার কারণবশত মানুষ টাকা এমন জায়গা ইনভেস্ট করতে চান যেখান থেকে তিনি ভালো পরিমাণে রিফান্ড পাবেন। বর্তমান দিনে পোস্ট অফিসে (Post Office ) বিভিন্ন ধরনের স্কিম চালু হয়েছে। যেখানে আপনি টাকা রেখে ভালো পরিমান সুদের মাধ্যমে টাকা অর্জন করতে পারবেন।
PPF, সুকন্যা-সহ ৬ স্কিমে সুদে বড় বদল (Post Office)
তবেই নতুন নিয়ম অনুযায়ী, সুদের অংকে কোন পরিবর্তনের ক্ষেত্রে মেকার চেকার পদ্ধতিতে অনুমোদন নিতে হবে। এর ফলে একই কাজ একজন কর্মী করে অন্য একজন আরেকটা যাচাই করবেন। মূলত ভুল বা অননুমোদিত সুদ সংশোধনের সম্ভাবনা কমাতেই এই ব্যবস্থা চালু করা হয়েছে (Post Office)।
পাশাপাশি এই নিয়মের সরাসরি প্রভাব পড়বে পোস্ট অফিসের বিভিন্ন সেভিংস অ্যা, পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ন্যাশনাল সেভিংস স্কিম, মান্থলি ইনকাম স্কিম, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে। যেখানে এতদিন পোস্ট অফিসের সুদের সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়ার পরে সিস্টেমে তথ্য এন্ট্রি করা হত।

আরও পড়ুন: বাতিলের মাঝেই স্বস্তি রেলযাত্রীদের, মালদা ডিভিশনে চলবে এই ট্রেনগুলি
তবে এবার এই নতুন ব্যবস্থাই সেই নিয়ম বদল করা হয়েছে। এখন একজন আধিকারিক সুদের সংশোধনের তথ্য সিস্টেমে এন্ট্রি করবেন। পাশাপাশি অন্য একজন তা পরীক্ষা করে অনুমোদন করবেন। সেখানে সুদের অংক সংশোধনের জন্য মেনু ব্যবহার করা হবে।
তবে এই ব্যবস্থার মাধ্যমে শুধুমাত্র অ্যাকাউন্টে জমা হওয়ার সুদের পরিমাণ সংশোধন করা হবে। যা মূল টাকা পরিবর্তন করা যাবে না। এছাড়াও, নতুন প্রক্রিয়ায় কোনও গ্রাহকের সুদের অঙ্ক সংশোধনের প্রয়োজন হলে প্রথমে সংশ্লিষ্ট নথি এবং মামলাটি খতিয়ে দেখবেন। এরপর বিষয়টি বিভাগীয় প্রধানের কাছে পাঠানো হবে। প্রয়োজনীয় যাচাইয়ের পর সুদ সংশোধনের অনুমোদন দিতে বা আবেদন বাতিল করতে পারবেন (Post Office)।













