বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে পুজো প্রায় চলেই আসল। আর এই উৎসবের মরশুমে রাজ্যের বেহাল রাস্তা মেরামত করতে তৎপর রাজ্য সরকার। যার ফলে এবার রাস্তার কাজকর্মই স্বচ্ছতা আনতে বিশেষ এক ও ওয়েবসাইট পোর্টাল চালু করা হল (Road Accident App)। এই পোর্টালটির নাম হল পথ নির্মাণ অ্যাপ। যেখানে কোন পুরসভার কোথায় রাস্তার কাজ হচ্ছে ও কত টাকা খরচ হচ্ছে পাশাপাশি কোন সংস্থা কাজের বরাত পেয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
পুজোর আগে রাস্তা নিয়ে বড় সিদ্ধান্ত, চালু অ্যাপ (Road Accident App)
শুধু তাই নয় রাস্তা (Road Accident App) নিয়ে কোন অভিযোগ থাকলে সাধারণ মানুষের সরাসরি প্রশাসনের কাছে তা জানাতে পারবেন। এমনটাই জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, পুরসভা গুলিতে রাস্তা নির্মাণ ও মেরামতের যাবতীয় তথ্য তুলে ধরা হবে এই পথ নির্মাণ অ্যাপে।
পাশাপাশি ওয়েবসাইট ও পোর্টালেও এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো থাকবে। এমনকি প্রতিটি কাজের তিনটি সেটের ছবি আপলোড করতে হবে। তাছাড়া সংশ্লিষ্ট প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে ও টেন্ডার সংক্রান্ত তথ্য ও কাজের অগ্রগতির বিস্তারিত বিবরণ থাকবে সেখানে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় KYC করার সহজ উপায়, রইল বিস্তারিত তথ্য
যার ফলে সাধারণ মানুষ নিজের এলাকার রাস্তা মেরামতের কাজ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। একই সঙ্গে সরকারি কাজকর্মের স্বচ্ছতা বজায় রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর আগামী ১০ থেকে ১২ অক্টোবরের মধ্যে অ্যাপ ও ওয়েব পোর্টালে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।
সাম্প্রতিক বৃষ্টির কারণে রাস্তা মেরামতের কাজে বিঘ্নিত ঘটেছে। তবে পুজোর আগে এই কাজ যাতে তাড়াতাড়ি সম্পূর্ণ করা হয় সেক্ষেত্রে নজর রেখেছে প্রশাসন। একই সঙ্গে কুইক ফিক্স এর মতন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাস্তা মেরামতের পরিকল্পনা চলছে। একই সঙ্গে প্রযুক্তির খরচ তুলনামূলক বেশি হলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানানো হয়েছে।
রাস্তা খারাপ হয় তাহলে কি করবেন?
ধরুন নিজের এলাকার রাস্তার অবস্থা বেহাল সেটা প্রশাসনের নজরে আনতে হলে এবার আপনি সরাসরি অভিযোগ জানাতে পারবেন। তার জন্য আপনাকে স্বচ্ছ অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে। সেখানে কোথাও রাস্তা খারাপ থাকলে কিংবা কোন সমস্যা দেখা দিলে সেই জায়গার ছবি তুলে অ্যাপের মাধ্যমে পাঠানোর জন্য বলা হয়েছে (Road Accident App)।












