ফের বিশ্বরেকর্ড! অল্প রান করে ড্রেসিংরুমে ফিরলেও ভারতের জার্সিতে ইতিহাস গড়লেন অভিষেক শর্মা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই এশিয়ান গেমসের ফাইনালে অনবদ্য হাফসেঞ্চুরি করে ভারতীয় দলকে (Indian Cricket Team) স্বর্ণপদক জিততে সাহায্য করেছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। কিন্তু তারপর দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) টি-টোয়েন্টি সিরিজে তিনি খুব একটা ভালো ফর্মে নেই। প্রথম দুই ম্যাচে চিরপরিচিত ছন্দে ব্যাটিং আরম্ভ করলেও নিজের ইনিংসকে দীর্ঘায়িত করতে ব্যর্থ হন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তিনি ১০ বলে ২১ রান করে আউট হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে তিনি ১২ বলে ২০ রান করে আউট হন। এই স্বল্পদৈর্ঘ্যের ইনিংসে তিনি মেরেছেন ২ টি চার ও ১ টি ছক্কা। এরপর রস্টন চেজের বলে গুদাকেস মোটি-র হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। কিন্তু এর মাঝেই এই তরুণ ভারতীয় বাঁ-হাতি ওপেনার গড়ে ফেলেছেন একটি বিশ্বরেকর্ড।

বিশ্বক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম ওভারে সবচেয়ে বেশি ছক্কা মারা ক্রিকেটার হয়ে উঠেছেন তিনি। এদিন অভিজ্ঞ ক্যারিবিয়ান স্পিনার আকিল হোসেনের প্রথম ওভারের শেষ বলে ছক্কা মারতেই এই রেকর্ডটি এককভাবে নিজের নামে করে ফেলেন অভিষেক। সিরিজের প্রথম ম্যাচে ম্যাথিউ ফোর্ডের প্রথম ওভারের দ্বিতীয় বলেও ছক্কা মেরেছিলেন তিনি।

আরও পড়ুন: শতরান করে নিন্দুকদের জবাব দেওয়ার দিনে শচীনের এই বড় রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা!

টি-টোয়েন্টি ফরম্যাটে ওভারের প্রথম বলে সবচেয়ে বেশি ছক্কা মারা ক্রিকেটারদের তালিকা:

১. অভিষেক শর্মা (ভারত): ১৪ ছক্কা
২. পউল স্টার্লিং (আয়ারল্যান্ড): ১৩ ছক্কা
৩. ইভান লুইস (ওয়েস্ট ইন্ডিজ): ১৩ ছক্কা

আরও পড়ুন: বিশ্বকাপের পর কোহলি অবসর নিলে ভারতীয় দলে তার জায়গা নেবে কে? বলে দিলেন প্রাক্তন ওপেনার

তবে এদিন ব্যাট হাতে অভিষেক বড় রান করতে না পারলেও জ্বলে উঠলেন সাম্প্রতিক অতীতে অফফর্মে থাকা সঞ্জু স্যামসন। মাত্র ২১ বলে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন তিনি। তারপরেও নিজের বিধ্বংসী ইনিংসটি অব্যাহত রেখেছিলেন এই ডান-হাতি তারকা ওপেনার। তাকে যোগ্য সঙ্গত দিয়ে গিয়েছেন তারকা কিপার-ব্যাটার ঈশান কিষাণ (৪২)।