PAN কার্ড আপডেট করতে আর অফিসে যাওয়ার দরকার নেই? জানুন নিয়ম

Published on:

Published on:

Pan Card update your from the comfort of your home
Follow

বাংলা হান্ট ডেস্ক: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে কেওয়াইসি ভেরিফিকেশন সহ যেকোনো আর্থিক পরিষেবায় প্যান কার্ডের (Pan Card) অবদান অনস্বীকার্য। পাশাপাশি এটি সরকারি পরিচয় পত্রের মধ্যেও পড়ে। যার ফলে এটিকে সব সময় আপডেট রাখা একান্তই প্রয়োজন।

আর ছুটোছুটি নয় বাড়িতে বসেই PAN আপডেট (Pan Card)

ছবি ঠিকঠাক ভাবে আপডেট না করলে তা নিয়ে অসুবিধা সম্মুখীনও পড়েন সাধারণ মানুষজনেরা। তাই আজ এ প্রতিবেদনে রইল প্যান কার্ড আপডেট কিভাবে বাড়িতে বসেই করবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য (Pan Card)। তবে সব থেকে বর্তমান দিনের সুবিধার বিষয় হল, প্যান কার্ডের ছবি বদলানোর জন্য কোন অফিসে যাওয়ার প্রয়োজন নেই।

আপনি অনলাইনের মাধ্যমে ছবি সংশোধন করার জন্য আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমেই যেতে হবে NSDL অথবা UTIISL এর অনুমোদিত প্যান পরিষেবার পোর্টালে। তারপর প্যান কার্ড সংশোধন বা আপডেটের অপশনে যেতে হবে।

Pan Card update your from the comfort of your home

আরও পড়ুন: পুজোর পরেই বাড়ছে লোকাল পরিষেবা, শান্তিপুর-কৃষ্ণনগরে অতিরিক্ত ট্রেনের সুবিধা

এরপর সেখানে গিয়ে প্যান নম্বর,নাম, জন্ম তারিখ সহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর ছবি সংশোধন অপশনে যেতে হবে। আপনি যদি ভারতের নাগরিক হন তাহলে সে ক্ষেত্রে ফর্ম ৪৯ এ ফিলাপ করতে হবে। তবে আবেদনের সময় মনে রাখবেন সাম্প্রতিক ছবি যাতে সেটি হয়। পাশাপাশি ছবিটি যেন পরিষ্কার হয়।

এই সংশোধন প্রক্রিয়া ঘরে বসে করা যাবে। তবে এর জন্য আপনাকে কিছু মূল্য দিতে হবে। ছবি পরিবর্তনের আবেদন জমা দেওয়ার সময় নির্ধারিত ফি দিতে হবে। তাই আবেদন করার আগেই সংশ্লিষ্ট পোর্টালে দেওয়া টাকার অংক দেখে নেওয়া এই ভালো। আর আপনি অনলাইন অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে এই টাকা জমা দিতে পারেন। আপনার পেমেন্ট সফল হলে আবেদনকারীকে একটু অ্যাকনলেজমেন্ট নম্বর দেওয়া হবে। আর এই নম্বরটি নিয়ে প্যান কার্ড এর অফিশিয়াল পটালে গিয়ে আবেদনের স্ট্যাটাস আপনি দেখতে পারবেন (Pan Card)।